News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্য সহ ওড়িশা, ঝাড়খন্ড, ছত্তিশগড়কে নিয়ে রাজ্যে গতকাল থেকে আঞ্চলিক পর্যালোচনামূলক আলোচনা সভা : এল এস চ্যাঙসাঙ
Image

উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্য সহ ওড়িশা, ঝাড়খন্ড, ছত্তিশগড়কে নিয়ে রাজ্যে গতকাল থেকে আঞ্চলিক পর্যালোচনামূলক আলোচনা সভা : এল এস চ্যাঙসাঙ

আগরতলা, ১৫ মার্চ: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্যোগে উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্য সহ ওড়িশা, ঝাড়খন্ড, ছত্তিশগড়কে নিয়ে রাজ্যে গতকাল থেকে আঞ্চলিক পর্যালোচনামূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তিনদিনব্যাপী এই আলোচনাসভা আগামীকাল সমাপ্ত হবে। গতকাল আগরতলার প্রজ্ঞাভবনে এই আলোচনাসভার উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব তথা জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা এল এস চ্যাঙসাঙ।

 ৩দিনের পর্যালোচনামূলক আলোচনাসভায় ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জাপানিজ এনকেফেলাইটিস প্রভৃতি পতঙ্গবাহিত রোগ এবং তার প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। তাছাড়া এই কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যলোচনা করা হচ্ছে।

জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প মূলত ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জাপানিজ এনকেফেলাইটিস, কালাজ্বর এবং লিমফেটিক ফাইলেরিয়াসিসের মতো ৬টি পতঙ্গ বাহিত রোগের সাথে মোকাবিলা করছে। তাদের মধ্যে ত্রিপুরায় ম্যালেরিয়া, ডেঙ্গু ছাড়াও চিকুনগুনিয়া ও জাপানিজ এনকেফেলাইটিসের রোগী পাওয়া গেছে। এখন পর্যন্ত ত্রিপুরায় কালাজ্বর ও লিমফেটিক ফাইলেরিয়াসিস জনিত কোনও রোগের সংক্রমণ নেই। জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখা থেকে আজ এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়।

প্রেস রিলিজে জানানো হয়েছে, আজ আগরতলার প্রজ্ঞাভবনে এই পর্যালোচনামূলক আলোচনাসভা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন জাতীয় পতঙ্গবাহিত রোগ বিভাগের যুগ্ম সচিব রাজীব মাঝি এক সাংবাদিক সম্মেলনে জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের বিষয় নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। প্রেস রিলিজে বলা হয়েছে, উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্য আসাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচলপ্রদেশ, ত্রিপুরা সহ ওড়িশা, ঝাড়খন্ড, ছত্রিশগড় থেকে আগত প্রতিনিধিরা এই আলোচনাসভায় অংশ নিয়েছেন।

তাছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন জাতীয় পতঙ্গ বাহিত রোগ বিভাগের যুগ্ম সচিব রাজীব মাঝি, রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে, রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব ব্রাহ্মীৎ কৌর, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন জাতীয় পতঙ্গ বাহিত রোগ নির্মূলীকরণ প্রকল্পের অধিকর্তা ডা. তনু জৈন, রাজ্য স্বাস্থ্য অধিকারের অধিকর্তা ডা. সঞ্জীব দেববর্মা, রাজ্য পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের অধিকর্তা ডা. অঞ্জন দাস, জাতীয় স্বাস্থ্য মিশন, ত্রিপুরার যুগ্ম মিশন অধিকর্তা বি বি দাস প্রমুখ।

প্রেস রিলিজে জানানো হয়েছে, পর্যালোচনামূলক আলোচনাসভায় জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা এল এস চ্যাঙসাঙ জনসাধারণের কাছে যেন আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা সঠিক সময়ে পৌঁছে দেওয়া যায় তার উপর আলোকপাত করেন। তিনি কমিউনিটি হেলথ অফিসার, আশা কর্মী এবং আশা ফেসিলিটেটরদের সঙ্গে মতবিনিময় করেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন জাতীয় পতঙ্গবাহিত রোগ বিভাগের যুগ্ম সচিব রাজীব মাঝি আজ আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ এবং জিবি হাসপাতালের জেরিয়াট্রিক বিভাগ এবং অটলবিহারী বাজপেয়ী রিজিওন্যাল

Releated Posts

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026

এফসিআরএ সংশোধনী বিল ইস্যুতে নীরব থাকার অভিযোগ খারিজ মেঘালয়ের শাসকদল এনপিপির

শিলং, ২৯ জুলাই (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে নীরব থাকার অভিযোগ খারিজ…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্পের দাবি প্রাক্তন কংগ্রেস বিধায়কের

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমে সাম্প্রতিক বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্প চালুর…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top