News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভ্যাটের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণের উপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত
Image

ভ্যাটের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণের উপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৫ মার্চ: ভলান্টারি হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে  গোমতী জিলা পরিষদের কনফারেন্স হলে তামাক নিয়ন্ত্রণের উপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।

এদিনের কর্মসূচিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, জেলা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, কাঁকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপ্রিয়া সাহা, ভলান্টারী হেলথ এসোসিয়েশন অব ত্রিপুরা’র এসিস্ট্যান্ট ডিরেক্টর সুজিত ঘোষ সহ সরকারের বিভিন্ন দপ্তরের  অধিকারিকগন।

প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন ভ্যাটের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের আধিকারিক সুজিত ঘোষ উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে তামাক বিরোধী অভিযানে ভ্যাটের কাজকর্ম নিয়ে আলোচনা করেন। এদিন টেকনিক্যাল সেশনে রিসোর্সপার্সন হিসাবে  উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের পক্ষে এডভোকেট অভিমুন্য দত্ত।

তিনি তামাক ব্যবহারের ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা করেন এবং COTPA 2003 আইনের বিশদ আলোচনা করে কিভাবে সমাজ ব্যবস্থায় আইনগুলি মেনে চলতে হবে এবং আইন লঙ্গনকারীদের বিরুদ্ধে জরিমানার কি কি সংস্থান রয়েছে তার তুলে ধরেন। বক্তব্য রাখতে গিয়ে কাকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপ্রিয়া সাহা সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে  গোমতী জেলাকে কিভাবে তামাকমুক্ত করা যায় তার উপর সবার সহযোগিতা কামনা করেন।

পাশাপাশি ভ্যাটের এই জাতীয় কর্মশালার বাস্তবায়নে ধন্যবাদ জানান এবং আগামী দিন যাতে আরো এরকম সচেতনমূলক অনুষ্ঠান করা হয় তার আহ্বান জানান। এই অনুষ্ঠান থেকে “তামাকমুক্ত উদয়পুর শহর” একটি প্রস্তাব নেওয়া হয়েছে।

Releated Posts

নাবালিকাকে উদ্ধারে অভিযুক্তের বাড়িতে পুলিশের অভিযান, পুলিশের গাড়ি দেখেই জঙ্গলে পালাল অভিযুক্ত

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নাবালিকা অপহরণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধারের জন্য তেলিয়ামুড়া থানার অন্তর্গত…

ByByReshmi Debnath Sep 20, 2026

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top