নদিয়া, ১৪ মার্চ (হি.স.): মায়ের থেকে টাকা নিয়ে মদ খেয়ে বাড়ি ফিরে আত্মঘাতী যুবক। শান্তিপুরের নতুনহাট সংলগ্ন হরিজন সেট পল্লীর ঘটনা। মৃতের নাম সুরেশ হরিজন। ছেলের এহেন পরিণতিতে মর্মাহত মা লক্ষ্মী হরিজন, হতবাক পড়শীরা। তাঁরা বলছেন, মদের নেশাই কাল হল সুরেশের। জানা গিয়েছে, মৃত যুবকের মদের নেশা অনেক দিনের। দিন দিন তা বাড়ছিল বলে দাবি পরিবারের। তিনি কোনও কাজ করতেন না বলেই জানিয়েছেন প্রতিবেশিরা। মায়ের আয়েই চলত সংসার। লক্ষ্মীদেবী জানিয়েছেন, গতকাল বুধবার রাতে তাঁর থেকে টাকা নিয়ে বেরিয়ে যায় ছেলে। পরে বাড়ি ফিরে নিজের ঘরে চলে যায়। সকালে তিনি ঘুম থেকে উঠে দেখেন ঘরের ভেতরে ঝুলছে ছেলে। দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। মৃতদেহের ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ।

মদ খেয়ে বাড়ি ফিরে আত্মঘাতী যুবক
Tags:
Releated Posts
কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি
কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…
রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…


















