News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রীর উপস্থিতিতে দেওয়ার লিখন অনুষ্ঠিত
Image

মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রীর উপস্থিতিতে দেওয়ার লিখন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ: বৃহস্পতিবার প্রদেশ বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে শ্যামলী বাজার এলাকায় দেয়াল লিখন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এদিনের এই কর্মসূচিতে মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার সহ মহিলা মোর্চার কার্যকর্তারা এলাকায় দেয়াল লিখনে অংশগ্রহণ করেছেন।

পাশাপাশি ৬ আগরতলার ৫ নং ওয়ার্ডের ১০ নম্বর বুথ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে লাভার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি দলের বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি গুলি লিফলেটের মাধ্যমে সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছেন।

এদিন মিমি মজুমদার বলেন, সমাজের অন্তর্দয় ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিতে বিজেপি সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার সমাজের অন্তিম ব্যক্তির পর্যন্ত সুযোগ-সুবিধা পৌঁছে দিচ্ছেন। তাই সাধারণ মানুষ আগামী লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষেই নিজেদের মতামত প্রকাশ করবেন। আগামী লোকসভা নির্বাচনে  নরেন্দ্র মোদী পুনরায় বিপুল জনসমর্থন নিয়ে প্রধানমন্ত্রীর আসনে বসবেন বলে আশা প্রকাশ করেছেন মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top