News Flash

  • Home
  • দিনের খবর
  • গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Image

গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৪ মার্চ (হি.স.) : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে গুরুতর জখম হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর কপালে সেলাই করা হবে। তৃণমূলের এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) থেকে মমতার কপাল ফেটে যাওয়ার ছবি প্রকাশ্যে আনা হয়েছে। প্রকাশ্যে আসা সেই ছবিতে মমতাকে আচ্ছন্ন অবস্থায় দেখা গিযদিও হাসপাতাল সূত্রে জানা যায়, মমতা সংজ্ঞাহীন নেই। তাঁর জ্ঞান রয়েছে। তাঁর সঙ্গে কথাও বলেছেন চিকিৎসকেরা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কালীঘাটের বাসভবন চত্বরে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেই সময়েই কোনও ভাবে পড়ে যান তিনি। সামনের দিকে ঝুঁকে পড়ে যাওয়ায় কপালে চোট পান। গলগল করে রক্ত বেরোতে থাকে। প্রথমে তাঁকে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হলেই সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকরা দেখেই কপালে সেলাই করতে হবে বলে জানিয়ে দেন।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top