News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিপিআই এম এর উদ্যোগে হলসভা অনুষ্ঠিত
Image

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিপিআই এম এর উদ্যোগে হলসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৩ মার্চ: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “হিংসার রাজনীতিকে পরাস্ত করো” “গণতান্ত্রিক অধিকার রক্ষা করো” এই আহবানে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ও  সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটি কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে হালহালি সিপিআই (এম ) অফিসে এক হলসভা অনুষ্ঠিত হয়।

এই হলসভার সভাপতিমন্ডলীতে ছিলেন মঞ্জু পাল ও উষা ধর । বক্তব্য রাখেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী কল্যাণী রায়,খনা দাস ও শ্রমিক নেতা এবং প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস  ও দেবাশিষ দাস।

বক্তারা বলেন নিউইয়র্কে কাজের ঘন্টা কমানো ও নায্য মজুরী, সুস্হ কাজের পরিবেশ ও  ভোটাধিকারের দাবীতে দর্জি মহিলা শ্রমিকরা ১৮৫৭ সালের ৮ ই মার্চ মিছিল ও ধর্মঘটের ডাক দেয় ।এই আন্দোলনে পুলিশ আক্রমন সংগঠিত করেছিল ।১৯১০ সালে সমাজতান্ত্রিক মহিলাদের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে ক্লারা জেটকিন আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রস্তাব দিলেন এবং এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হল।

এদিন নেতৃত্বরা বলেন, এই নারী দিবসে শপথ নিতে হবে পশ্চিমবঙ্গের অত্যাচারিত সন্দেশখালির মা বোনেরা যেভাবে বিদ্রোহী হয়ে উঠেছেন সেইভাবে সকল নারীরা  ঐক্যবদ্ধভাবে সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top