News Flash

  • Home
  • দেশ
  • নারী ন্যায় গ্যারান্টির ঘোষণা খাড়গের, মহিলাদের ক্ষমতায়নে জোর কংগ্রেসের
Image

নারী ন্যায় গ্যারান্টির ঘোষণা খাড়গের, মহিলাদের ক্ষমতায়নে জোর কংগ্রেসের

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): ‘নারী ন্যায় গ্যারান্টি’-র ঘোষণা করল কংগ্রেস। মহিলাদের ক্ষমতায়নে বিশেষ জোর দেওয়ার কথা জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবার খাড়গে ঘোষণা করেছেন, “কংগ্রেস ‘নারী ন্যায় গ্যারান্টি’ ঘোষণা করছে। এই গ্যারান্টির অধীনে দেশে নারীদের জন্য নতুন এজেন্ডা নির্ধারণ করতে চলেছে কংগ্রেস। ‘নারী ন্যায় গ্যারান্টি’-এর আওতায় কংগ্রেস ৫টি ঘোষণা করছে। প্রথমত, মহালক্ষ্মী গ্যারান্টি – এর অধীনে, প্রতিটি দরিদ্র পরিবার থেকে একজন মহিলাকে বার্ষিক ১ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। দ্বিতীয়ত, আধি আবাদি পুরো হক – এর অধীনে কেন্দ্রীয় সরকারের স্তরে নতুন নিয়োগের অর্ধেকের উপরে মহিলাদের অধিকার থাকবে৷”

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আরও জানান, “তৃতীয়ত, শক্তি কা সম্মান – এর অধীনে অঙ্গনওয়াড়ি, আশা এবং মিডডে মিল কর্মীদের মাসিক আয়ে কেন্দ্রীয় সরকারের অবদান দ্বিগুণ করা হবে। চতুর্থত, অধিকার মৈত্রী – এর অধীনে মহিলাদের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবং তাদের সাহায্য করার জন্য প্রতিটি পঞ্চায়েতে একজন প্যারালিগাল নিয়োগ করা হবে। পঞ্চমত, সাবিত্রীবাই ফুলে হোস্টেল – ভারত সরকার জেলা সদরে কর্মজীবী মহিলাদের জন্য অন্তত একটি হোস্টেল তৈরি করবে। সারা দেশে এই হোস্টেলের সংখ্যা দ্বিগুণ করা হবে।”

Releated Posts

ওড়িশায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত প্রায় ৬ লক্ষ মানুষ

ভুবনেশ্বর, ৩০ জুলাই (আইএএনএস): ওড়িশায় বন্যা পরিস্থিতি বৃহস্পতিবারও উদ্বেগজনক রয়ে গেছে। জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া, ফসলের ক্ষতি…

ByByNews Desk Jul 30, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top