News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাকুরীর নিশ্চয়তা নিয়ে এম এস -এর দ্বারস্থ বেসরকারি নিরাপত্তা রক্ষীরা
Image

চাকুরীর নিশ্চয়তা নিয়ে এম এস -এর দ্বারস্থ বেসরকারি নিরাপত্তা রক্ষীরা

নিজস্ব প্রতিনিধি ,আগরতলা, ১২ মার্চ:  আইজিএম হাসপাতালে কর্মরত এসআইএস নিরাপত্তারক্ষীদের ভবিষ্যত অন্ধকারাচ্ছন্ন। বাধ্য হয়ে এবারে হাসপাতালের এম এস -এর সাথে সাক্ষাৎ করে চাকরির নিশ্চয়তার দাবি করলেন তারা। 

তারা জানায়, সিকিউরিটি গার্ডরা টেন্ডারের মাধ্যমে আইজিএম হাসপাতালে কর্মরত ছিলেন গত ২০১৭ সাল থেকে।টেন্ডারের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় নতুন করে টেন্ডার প্রাপ্যকদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। যার ফলে বর্তমানে আই জি এম হাসপাতালে কর্মরত সিকিউরিটি গার্ডরা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন।

সিকিউরিটি গার্ডরা আই জি এম হাসপাতালে সুপারেনটেন্ডের সাথে সাক্ষাৎ করে কথা বলে অনুরোধ করেন বিষয়টা দেখার জন্য। তিনি আশ্বাস দেন এই বিষয়টা তিনি দেখবেন। সিকিউরিটি গার্ডদের বক্তব্য একজন কর্মীকে ছাটাই করার জন্য এক মাস আগে বলতে হয়। কিন্তু তাদের এভাবে না বলে গত ছয় মার্চ জানিয়ে দেওয়া হয় চাকুরি শেষ হয়ে যাবে আগামী ১৩ মার্চ। তারপর তাদের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে বলে জানান অসহায় সিকিউরিটি গার্ডরা। 

উল্লেখ্য, বিগত কয়েক বছরে আইজিএম হাসপাতালের সিকিউরিটি গার্ডরা সুনাম অর্জন করতে পারেনি। বরং রোগীর পরিবার পরিজনদের মারধর করে দুর্নাম হয়েছে। বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে উঠেছে। যেন মনে হয়েছিল হাসপাতাল তাদের হাতের মুঠোয়। পুরুষ মহিলা সিকিউরিটি গার্ডের যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ হয়ে কখনো কখনো আইজিএম হাসপাতালে যাওয়া পর্যন্ত বিরক্ত বোধ করত। যার প্রভাব পড়ল সংশ্লিষ্ট সংস্থার টেন্ডার পেতে বলে মনে করছে অনেকে। বিশেষ করে বলা যায় হাসপাতালে মানুষ অসহায় হয়ে চিকিৎসা করতে যায়। তাদের সাথে এ ধরনের দুর্ব্যবহার কোনভাবেই কাম্য নয়।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top