News Flash

  • Home
  • খেলা
  •  সুপার লিগে ২য় জয় সংহতির টানা ৩ ম্যাচে পরাজিত শতদল
Image

 সুপার লিগে ২য় জয় সংহতির টানা ৩ ম্যাচে পরাজিত শতদল

সংহতি-‌২৭৭/‌৯

শতদল সঙ্ঘ-‌২৬২/‌৮

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। তৃতীয় ম্যাচের মাথায় দ্বিতীয় জয় সংহতি ক্লাবের। এদিকে টানা তিন ম্যাচে হেরে অনেকটা পিছিয়ে পড়েছে শতদল সঙ্ঘ। হারলেও মঙ্গলবার দুর্দান্ত লড়াই করলো শতদল সঙ্ঘের ক্রিকেটাররা। দুর্ভাগ্য অনিল মাউরার দুরন্ত লড়াই সত্বেও জয় পেলো না শতদল সঙ্ঘ। রাজ্য ক্রিকেট সংস্থা আযোজিত সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সংহতি জয়লাভ করে ১৫ রানে। সংহতির গড়া ২৭৭ রানের জবাবে শতদল সঙ্ঘ ২৬২ রান করতে সক্ষম হয়। শতদল সঙ্ঘের অনিল মাউরা ৯৫ রান করেন। আসরে দ্বিতীয জয় পেলো সংহতি। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সংহতি ২৭৭ রান করে ৯ উইকেট হারিয়ে। দলের পক্ষে শ্রীদাম পাল ৬১ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৭, সম্রাট সূত্রধর ৫৯ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩, শঙ্কর পাল ৩৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২,বিক্রম দেবনাথ ৪১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩০,সপ্তজিৎ দাস ৪৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৯ এবং রাণা দত্ত ১৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। শতদল সঙ্ঘের পক্ষে শুভম কেথোয়াস ৫৫ রানে ৩ টি,ভিকি সাহা ৬১ রানে এবং কাদল সূত্রধর ৬৬ রানে ২ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬২ রান করতে সক্ষম হয় শতদল সঙ্ঘ। দলের পক্ষে অনিল মাউরা ৭৬ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯৫ (‌অপ:‌), অর্পিত প্যাটেল ৫৯ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে‌ ৪০, আনন্দ ভৌমিক ৪৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৩৭, শুভম কেথোয়াস ১৬ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ এবং ভিকি সাহা ২৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। সংহতির পক্ষে অমরেশ দাস ৫৮ রানে ৩ টি উইকেট দখল করেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top