News Flash

  • Home
  • দেশ
  • ভোটের মুখে চিটফান্ড তদন্তে তৃণমূলের ১০.২৯ কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি
Image

ভোটের মুখে চিটফান্ড তদন্তে তৃণমূলের ১০.২৯ কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি

কলকাতা, ১১ মার্চ (হি.স.): তৃণমূলের ১০.২৯ কোটি টাকা বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লির আঞ্চলিক দফতর। সোমবার বিকেলে এক বিবতিতে তা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ওই বিবৃতিতে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেসের ১০.২৯ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। অ্যালকেমিস্ট গ্রুপের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে যে তদন্ত চলছে, তারই সূত্র ধরে এই টাকা আপাতত বাজেয়াপ্ত করা হয়েছে। ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে ওই টাকার লেনদেন হয়েছিল।

একদা অ্যালকেমিস্টের কর্ণধার কে ডি সিং তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। সারদা, রোজভ্যালির মতো ওই সংস্থার বিরুদ্ধেও চিটফান্ড কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে এ ব্যাপারে সিবিআই তদন্ত শুরু করেছিল।

তবে ইডি এদিন যে বিবৃতি দিয়েছে বা পদক্ষেপ করেছে, তার সময় তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কেউ কেউ। এ ব্যাপারে তৃণমূল এখনও দলগত ভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে ঘরোয়া ভাবে দলের এক মুখপাত্র বলেন, তৃণমূল সিএএ-র প্রতিবাদ করতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। বিরোধীদের চুপ করাতে আগেভাগেই নন্দী আর ভৃঙ্গী তথা ইডি-সিবিআইকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top