News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সবকা সাথ, সবকা বিকাশ ও সবকা বিশ্বাস এই চিন্তাধারা নিয়ে জনকল্যাণে কাজ করছে সরকার: মন্ত্রী সুশান্ত চৌধুরী 
Image

সবকা সাথ, সবকা বিকাশ ও সবকা বিশ্বাস এই চিন্তাধারা নিয়ে জনকল্যাণে কাজ করছে সরকার: মন্ত্রী সুশান্ত চৌধুরী 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ:  সমাজের অন্তিম ব্যক্তিও যেন কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও পরিষেবার সুযোগ সুবিধা পান সেই লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। 

সবকা সাথ, সবকা বিকাশ ও সবকা বিশ্বাস এই শ্লোগানকে পাথেয় করে রাজ্য সরকার জনকল্যাণে কাজ করছে। ফলে রাজ্যের মানুষ বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা ভোগ করতে পারছেন।

আজ রাণীরবাজারের গীতাঞ্জলি হলে রাণীরবাজার পুর এলাকার বিভিন্ন সুবিধাভোগীদের মধ্যে সরকারি প্রকল্পে বিভিন্ন সামগ্রী প্রদান অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। 

রাণীরবাজার পুর পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ৪ জন সুবিধাভোগীকে বিভিন্ন ধরণের বাদ্যযন্ত্র, ২ জন স্ট্রিট ভেন্ডারকে ৫০ হাজার টাকা ও ১০ হাজার টাকার ঋণের মঞ্জুরীপত্র, ১০০ জনকে মোরগের ছানা ও মোরগ পালনের সহায়ক সামগ্রী দেওয়া হয়। 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, কাউন্সিলার গৌতম মজুমদার, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ।

Releated Posts

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top