News Flash

  • Home
  • দেশ
  • সুভাষ যাদবের প্রায় ২.৩৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির
Image

সুভাষ যাদবের প্রায় ২.৩৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সোমবার অভিযান চালিয়ে সুভাষ যাদবের প্রায় ২.৩৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। পাটনায় অবৈধ বালি খনন এবং বালি বিক্রি সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত সুভাষ যাদব এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের কাছ থেকে প্রায় ২.৩৭ কোটি টাকা উদ্ধার করেছে ইডির আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সোমবার একটি বিবৃতি জারি করে এই তথ্য জানিয়েছে।

জানা গিয়েছে, পাটনায় সুভাষ যাদব এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের ৬টি স্থানে অভিযানে প্রায় ২.৩৭ কোটি টাকার নগদ উদ্ধার করা হয়েছে। ইডি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, (পিএমএলএ) ২০০২-এর অধীনে এই অভিযান চালিয়েছিল। তদন্তকারী সংস্থা জানিয়েছে যে এই তল্লাশি অভিযানের সময় সুভাষ যাদবের একজন কর্মচারী এবং ঘনিষ্ঠ সহযোগীদের ঠিকানা থেকে ডিজিটাল সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে সুভাষ যাদবকে। আরও জানা গিয়েছে যে সুভাষ যাদবকে ১০ মার্চ পাটনার বিশেষ পিএমএলএ আদালতে হাজির করানো হয়েছিল, সেখান থেকে তাঁকে ২২ মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

Releated Posts

নিট পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় টেলিগ্রাম সাময়িক ‘ব্যান’ বৈধ ও যুক্তিসঙ্গত: দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম-এর পরিষেবা সাময়িকভাবে স্থগিত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অন্ধ্রপ্রদেশে পারিবারিক অশান্তির জেরে দুই পরিবারের সাতজনের মৃত্যু, পাঁচজনই নাবালক

অমরাবতী, ১৯ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজনই…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কেরলের ভবিষ্যৎ নিয়ে কোনও সুস্পষ্ট রূপরেখা নেই, মুখ্যমন্ত্রী সতীশনের বাজেটকে নিশানা পিনারাই বিজয়নের

তিরুবনন্তপুরম, ১৯ জুন (আইএএনএস) : কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের প্রথম বাজেটকে তীব্র আক্রমণ শানালেন বিধানসভায় বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বললেন “এভাবেই উজ্জ্বল থাকুন”

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ৫৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top