News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিএসপি লোকসভা ভোটে একাই লড়বে, দলের অটল সিদ্ধান্তের কথা জানালেন মায়াবতী
Image

বিএসপি লোকসভা ভোটে একাই লড়বে, দলের অটল সিদ্ধান্তের কথা জানালেন মায়াবতী

লখনউ, ৯ মার্চ (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টি একাই লড়বে, দলের এই অটল সিদ্ধান্তের কথা জানালেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। শনিবার সামাজিক মাধ্যম এক্স-এ টুইট করে মায়াবতী জানিয়েছেন, “বিএসপি সম্পূর্ণ প্রস্তুতি এবং নিজস্ব শক্তিতে দেশের লোকসভা নির্বাচনে লড়ছে। এমতাবস্থায় নির্বাচনী জোট অথবা তৃতীয় ফ্রন্ট ইত্যাদি নিয়ে গুজব ছড়ানো নিতান্তই ভুয়ো ও ভুল খবর। এই ধরনের খবর দিয়ে মিডিয়ার বিশ্বাসযোগ্যতা হারানো উচিত নয়। মানুষকেও সতর্ক থাকতে হবে।”

মায়াবতী অপর এক টুইটে জানিয়েছেন, “বিশেষ করে উত্তর প্রদেশে বিএসপি একাই প্রবল শক্তি নিয়ে নির্বাচনে লড়ছে, বিরোধীরা বেশ অস্থির। এই কারণে তাঁরা প্রতিদিন নানা ধরনের গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বহুজন সম্প্রদায়ের স্বার্থে এককভাবে নির্বাচনে লড়ার সিদ্ধান্তে অটল বিএসপি।”

Releated Posts

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top