News Flash

Image

আন্তর্জাতিক মহিলা দিবসে ভোটার সচেতনতা হাইলাকান্দিতে

হাইলাকান্দি (অসম) ৮ মার্চ (হি.স.) : রাষ্ট্র গঠনে মহিলাদের অবদান যথেষ্ট রয়েছে। বর্তমান সময়ে মহিলারা ও প্রতিটি ক্ষেত্রে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এক সমৃদ্ধ শালী রাষ্ট্র গঠনে এগিয়ে চলেছেন। তাই মহিলাদের ও এক সুন্দর রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে হবে।শুক্রবার হাইলাকান্দি তে নির্বাচনী প্রচার বিভাগের পক্ষ থেকে আলগাপুর বিধান সভা সমষ্টির অন্তর্গত ইটরকান্দি এলাকায় আন্তর্জাতিক মহিলা দিবসের প্রেক্ষাপটে এক ভোটার সচেতনতা অনুষ্ঠানের আয়োজন হয়।এদিন রাষ্ট্রীয় জীবিকা মিশনের অন্তর্গত আহূত সভায় নির্বাচনী সভায় পৌরোহিত্য করেন সহকারী আয়ুক্ত পূজা দাওলাগপু।স্বাগত বক্তব্য রাখেন সেল সদস্য শংকর চৌধুরী। তিনি আসন্ন লোকসভা নির্বাচনের আগাম বার্তা দিয়ে সবাইকে গনতন্ত্রের নির্বাচনী পর্বে সবার স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান। তারপর আন্তর্জাতিক মহিলা দিবসের প্রেক্ষাপটে বক্তব্য রাখেন সৌমকান্তি ভট্টাচার্য। তিনি মহিলা দের আত্ম নির্ভরশীল হওয়ার ক্ষেত্রে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে আহ্বান জানান।তাছাড়া রাষ্ট্রীয় জীবিকা মিশনের পাক থেকে বিপিএম নজমুল হোসেন লস্কর সহ সংযোজক অজিত স্থানিশ তেলী, বাহারুল ইসলাম,হৃদম ঘোষ,বিপ্লব দাস প্রমুখ।

Releated Posts

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026

দিল্লিতে পিটিয়ে খুন মণিপুরের সংগীতশিল্পী, ন্যায়বিচারের দাবি গৌরব গগৈয়ের

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ দিল্লিতে বাড়ির বাইরে শব্দ নিয়ে আপত্তি করায় হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে মণিপুরের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top