News Flash

  • Home
  • দিনের খবর
  • ট্রাকের ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু সোনারপুরে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ
Image

ট্রাকের ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু সোনারপুরে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ

সোনারপুর, ৮ মার্চ (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন দুই মোটর বাইক আরোহী। শুক্রবার ভোরের এই দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। সোনারপুরের কালীতলা মোড় এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি বাইকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর। গুরুতর আহত হন এক জন।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ বাইকে সওয়ার হয়ে কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন দুই যুবক— ভিকি এবং‌ দেবাঞ্জন মজুমদার। তাঁদের সঙ্গে ছিলেন আরও এক জন। উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির। ছিটকে পড়েন তিন জনেই। ঘটনাস্থলেই মৃত্যু ভিকি এবং দেবাঞ্জনের। আহত যুবককে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনার পরেই ঘাতক ট্রাকটি নিয়ে চম্পট দেয় চালক।

এই দুর্ঘটনার পরই ট্রাকটিকে আটক এবং চালককে গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। রাস্তায় দেহ রেখে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন ধরে এলাকার রাস্তাগুলি খারাপ অবস্থায় পড়ে রয়েছে। কোনও রক্ষণাবেক্ষণ হয় না।

Releated Posts

নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর দুই প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২০ সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জড়িত…

ByByNews Desk Sep 21, 2026

রেজিনগর উপনির্বাচন ঘিরে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রচার থেকে বিরত থাকার ঘোষণা কবীরের

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের বেছে বেছে হয়রানি ও…

ByByNews Desk Sep 21, 2026

এপিকে-ভিত্তিক সাইবার প্রতারণা চক্রের হদিশ, আমদাবাদ থেকে তিনজন গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): এপিকে-ভিত্তিক সাইবার প্রতারণা এবং একাধিক ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রতারণার টাকা ঘোরানোর অভিযোগে একটি সংগঠিত…

ByByNews Desk Sep 21, 2026

সাংগ্রুরে মাদক-সংকট নিয়ে পঞ্জাব সরকারকে নিশানা মাজিথিয়ার, ‘মানুষ হতাশায় ভুগছেন’

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পঞ্জাবে মাদক-সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের সরব হলেন শিরোমণি আকালি দল (এসএডি)-র সাধারণ…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top