News Flash

  • Home
  • দেশ
  • সীমান্ত বিবাদ নিয়ে চিনকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি রাজনাথ সিংয়ের
Image

সীমান্ত বিবাদ নিয়ে চিনকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি রাজনাথ সিংয়ের

নয়াদিল্লি, ৭ মার্চ (হি. স.): ভারত অন্য দেশে কোনওদিন হামলা করেনি। কিন্তু কেউ যদি ভারতের উপর আক্রমণ করে তাহলে কড়া জবাব দেওয়া হবে। জানিয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সীমান্ত অঞ্চলে ভারতীয় সেনারা সবসময়ই যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে বলে তিনি জানান। বলেন, আমাদের সবসময়ই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয়। এমনকি শান্তির সময়ও আমাদের প্রস্তুত থাকতে হয়।

বৃহস্পতিবার একটি টিভি চ্যানেলের ডিফেন্স সামিটে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জল–স্থল কিংবা আকাশ যেখানেই হোক না কেন, কেউ ভারতে হামলা চালালে আমাদের বাহিনী কড়া জবাব দেবে। আমরা কখনও কারও জমি দখল করিনি, কিন্তু কেউ যদি আমাদের আক্রমণ করে তবে আমরা উপযুক্ত জবাব দেওয়ার মতো অবস্থানে রয়েছি। তাঁর এই মন্তব্যকে কাশ্মীর ও লাদাখের পাশাপাশি দেশের উত্তর-পূর্ব সীমান্ত অঞ্চলে চিনের সঙ্গে ভারতের উত্তেজনার প্রেক্ষিতে প্রচ্ছন্ন হুঁশিয়ারির ইঙ্গিত হিসেবে দেখছে বিশেষজ্ঞ মহল।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের ঘনিষ্ঠদের ১২টি ঠিকানায় ইডির হানা

কলকাতা, ৩১ জুলাই (আইএএনএস): গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026

ওড়িশায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত প্রায় ৬ লক্ষ মানুষ

ভুবনেশ্বর, ৩০ জুলাই (আইএএনএস): ওড়িশায় বন্যা পরিস্থিতি বৃহস্পতিবারও উদ্বেগজনক রয়ে গেছে। জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া, ফসলের ক্ষতি…

ByByNews Desk Jul 30, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top