News Flash

Image

ইলেকট্রল বন্ড ঘোটালা নিয়ে সরব কংগ্রেস 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ:  বিজেপি সরকারের  ইলেকট্রল বন্ড ঘোটালা নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়কে অমান্য করে নরেন্দ্র মোদীর কালো চেহারা আড়াল করতে  এসবিআই ন্যাক্কারজনক ভূমিকা গ্রহণ করেছে, এমনই অভিযোগ এনে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ এসবিআই এর মেলারমাঠস্থিত সদর দপ্তরের সামনে কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। 

সাংবাদিকদের মুখোমুখি হয় প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী জানান, যতদিন না পর্যন্ত  এসবিআই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে  ইলেকট্রল বন্ড ক্রেতাদের নামের তালিকা প্রকাশ করছেন ততদিন পর্যন্ত কংগ্রেসের আন্দোলন জারি থাকবে।

উক্ত বিক্ষোভে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক  গোপাল চন্দ্র রায়, প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী, সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়, এসসি চেয়ারম্যান নিরঞ্জন দাস, প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দীপ রায় বর্মন, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী  সর্বাণী ঘোষ চক্রবর্তী,  প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কলম সাহা, কংগ্রেস নেতা অলক রঞ্জন গোস্বামী সহ অন্যান্যরা।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top