News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুমারঘাটে এক শিশু ও এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোক
Image

কুমারঘাটে এক শিশু ও এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোক

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ৬ মার্চ:  দেড় বছরের এক শিশু এবং বার বছরের এক স্কুল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কুমারঘাট মহকুমায় তীব্র শোকের সৃষ্টি হয়েছে। প্রথম ঘটনাটি ঘটে ফটিকরায় বিধানসভার আসামবস্ত্রী মগ পাড়ায় দ্বিতীয় ঘটনাটি ঘটে কুমারঘাট থানাধীন সায়দাবাড়ি এলাকায়। 

ঘটনার বিবরণে প্রকাশ, ফটিকরায় থানাধীন আসামবস্তি মগ পাড়ার বাসিন্দা মাজা তিম মগের দেড় বছর বয়সের পুত্র  রমাই মগ অসুস্থ হয়ে পড়লে শিশুর পিতা মাতা প্রথমে বনাজি ঔষধ খাইয়ে সুস্থ করে তোলার চেষ্টা করে। 

অসুস্থ অবস্থায়  গত তিন মার্চ রমাই মগকে আসামবস্তি  অঙ্গনওয়ারী সেন্টারে পোলিও ডোজ  খাওয়ানো হয়। এরপর শিশুটি আরো  অসুস্থ হয়ে পড়ে। ঐদিনই অসুস্থ পুত্রকে ফটিকরায় প্রাথমিক  স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসা হয়। তার অবস্থার উন্নতি না হওয়ার কারনে তাকে কুমারঘাট মহকুমা হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে পাঠানো হয় কৈলাসহর জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন সমযে শিশুতির মৃত্যু ঘটে। 

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে কুমারঘাট থানার অন্তর্গত সায়দাবাড়ি নাথ কলোনিতে। এই গ্রামের বাসিন্দা কিপেস রুদ্র পালের সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী রিম্পি রুদ্র পাল পাশের  জ্যোতির্ময় রুদ্র পালের বাড়িতে খেলতে যায়। সেখানে ঘটে বিরাট বিপত্তি। 

নির্মিয়মান বাড়ির পাকা ওয়ালের একটি ইট খসে রিম্পি রুদ্র পালের উপরে পড়লে এক হাত ভেঙ্গে যায় এবং বুকে প্রচন্ড আঘাত পায়।সঙ্গে সঙ্গে আহত রিম্পিকে কুমারঘাট মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রিম্পি রুদ্র পাল  মৃত্যুর কুলে ঢলে পড়ে। রিম্পি রুদ্রপাল  সায়দাবাড়ি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল।এই দুটি হৃদয় বিদারক মৃত্যুর ঘটনায় গোটা মহকুমায় তীব্র শোকের সৃষ্টি হয়েছে।

Releated Posts

সেকেরকোট চৌমুহনী বাজারে ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ব্যবসায়ীদের

আগরতলা, ১৩ জুন: আমতলী থানার অধীন সেকেরকোট চৌমনী বাজারে এক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রশাসনের কাছে লিখিত…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

‘বুথ চলো অভিযান’-এ জনসংযোগে জোর, চাকমাঘাটে বুথ সভায় উন্নয়নের আশ্বাস মন্ত্রী বিকাশ দেববর্মার

আগরতলা, ১৩ জুন: বিজেপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার লক্ষ্যে রাজ্যজুড়ে চলমান ‘বুথ চলো অভিযান’-এর অংশ হিসেবে শনিবার…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভাল্লুকের হামলায় গুরুতর জখম বৃদ্ধ, বনদপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের

আগরতলা, ১৩ জুন: সিপাহীজলা জেলার পূর্ব সিমনা এডিসি ভিলেজের ভুবন চৌধুরী পাড়ায় ফের ভাল্লুকের হামলার ঘটনা ঘটেছে। শনিবার…

ByByReshmi Debnath Jun 13, 2026

মেডিকেল কলেজে যুবতীর মৃত্যুর ঘটনায় ডিজিপি কার্যালয়ের সামনে বাম যুব-ছাত্র সংগঠনগুলির বিক্ষোভ

আগরতলা, ১৩ জুন: রানীরখামার মেডিকেল কলেজে এক যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আগরতলায় পুলিশ মহা-নির্দেশক (ডিজিপি) কার্যালয়ের…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top