News Flash

  • Home
  • খেলা
  • ইনডোর হল-এ নতুন কোর্ট : সাংবাদিকদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট দিয়ে সূচনা আজ
Image

ইনডোর হল-এ নতুন কোর্ট : সাংবাদিকদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট দিয়ে সূচনা আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ।। ইনডোর হল-এ নতুন প্লাটফর্ম তৈরির কাজ সম্পন্ন। ইতোমধ্যে শাটলাররা প্র্যাকটিসেও নেমে পড়েছেন। পৃষ্ঠপোষকের ভূমিকায় নতুন করে এই ম্যাট কোর্ট তথা বিজ্ঞান ভিত্তিক পাটাতন তৈরির পুরোপুরি স্পনসরর বা সামগ্রিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্যের অন্যতম ক্রীড়া সংগঠক রতন সাহা। এনএসআরসিসি-র ব্যাডমিন্টন কোর্ট সেজে উঠছে নতুন সাজে। ইতোমধ্যে প্র্যাকটিস পর্বও চলছে। আগামীকাল সাংবাদিকদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট দিয়ে এর সূচনা ঘটতে চলেছে। আগরতলা প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে ডাবলস-এর একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। নবনির্মিত ব্যাডমিন্টন কোর্টের আনুষ্ঠানিক সূচনা পর্বে পৃষ্ঠপোষক তথা ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি স্বপন সাহা, আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে, স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ, কনভেনর অভিষেক দে প্রমুখ উপস্থিত থাকবেন বলে সংবাদ সূত্রে উল্লেখ করা হয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top