News Flash

  • Home
  • দিনের খবর
  • পুলিশের ভূমিকা, ভুয়ো ভোটার নিয়ে কমিশনের কাছে নালিশ বিজেপি, সিপিএমের
Image

পুলিশের ভূমিকা, ভুয়ো ভোটার নিয়ে কমিশনের কাছে নালিশ বিজেপি, সিপিএমের

কলকাতা, ৪ মার্চ (হি.স.): রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কমিশনের কাছে নালিশ জানাল বিজেপি। সোমবার নির্বাচন কমিশনের আধিকারিকরা কলকাতায় সর্বদলীয় বৈঠক করেন।

বিজেপি-র প্রতিনিধি, দলের সাধারণ সম্পাদক (সংগঠন) জগন্নাথ চট্টোপাধ্যায় বৈঠকে বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে জনগণ হিংসা দেখেছে সারা রাজ্য জুড়ে। শেখ শাহজাহানের ঘটনা প্রমাণ করে, অপরাধীদের সঙ্গে এক হয়ে কাজ করছে পুলিশ। কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করতে এসে পর্যবেক্ষকরা যেন রাজ্য পুলিশের কথায় বিশ্বাস না করে।’

অন্যদিকে, সিপিএমের তরফে ভুয়ো ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। কমিশনকে সিপিএমের প্রতিনিধি দল জানান, অনেকগুলি পঞ্চায়েত ভোট গ্রহণ অবাধ হয়নি। ভোট লুঠ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। পঞ্চায়েত নির্বাচনে প্রশাসনের যে আধিকারিকরা যুক্ত ছিলেন, তাঁদের এই নির্বাচনে অংশ নেওয়া যাবে না বলেও দাবি জানিয়েছেন তাঁরা।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top