News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নতুন ওসি হিসেবে হিমাদ্রি সরকার যোগদান করার পরই চুরির ঠিক বেড়েছে ধর্মনগরে
Image

নতুন ওসি হিসেবে হিমাদ্রি সরকার যোগদান করার পরই চুরির ঠিক বেড়েছে ধর্মনগরে

ধর্মনগর প্রতিনিধি , ৪ মার্চ : শুক্রবার ধর্মনগরে থানায় নতুন ওসি হিসেবে হিমাদ্রি সরকার কাজে যোগদান করেন। ধর্মনগর বাসীর আশা ছিল পুরাতন কলঙ্ক মোচন করে ধর্মনগর থানা স্ব মহিমায় মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হবে। কিন্তু পরিস্থিতি অন্য কথা বলছে উন্নতির পরিবর্তে ক্রমাগত অবনতির পথে চলে যাচ্ছে ধর্মনগর থানার পুলিশ বাবুরা।

তারা ধর্মনগর বাসীর আস্থা অর্জন তো দূরের কথা অনাস্তায় পাহাড় জমিয়ে নিচ্ছে মাত্র চার দিনের কার্যকলাপেই। শুক্র শনি রবি সোম চারদিনের ব্যবধানে দুইটি বাইক শহরের প্রাণকেন্দ্র থেকে চুরি হয়ে গেল সাথে উত্তর বড়ুয়াকান্দি থেকে গরু চুরি হয়ে গেল। পূর্বাতন ওসি নাড়ুগোপাল দেবের সময় এবং বাইক চুরি শুরু হয়েছিল। কিন্তু তিনি দূরদর্শিতা দেখিয়ে বাইক চুরির কিছু পান্ডাকে গ্রেফতার করে চুরির প্রকোপ কমাতে সক্ষম হয়েছিলেন।

কিন্তু তাঁর বদলি হওয়ার সাথে সাথে এবং নতুন ওসি হিমাদ্রি সরকার ধর্মনগরের থানার দায়িত্ব গ্রহণ করার পর চোরেরা পুরাতন রূপ গ্রহণ করে তাদের কার্যকলাপ আবার শুরু করেছে বলে সাধারণ মানুষের অভিমত। ধর্মনগর নয়াপাড়া স্ট্যান্ড এর বিপরীতে অর্থাৎ ৪ নং ওয়ার্ডের বাড়ির ভেতর থেকে অর্ণ মিত্র দেবনাথ এর বাইকটি চুরি হয়ে যায় রবিবারে। বাইকের নম্বর ডাব্লু বি সেভেন ফোর এ ইউ ১০১৯ কালো রঙের বাজাজ পালসার। একইভাবে সোমবার সকাল আটটা চল্লিশ মিনিটে মিহির সিনহা বয়স 25 বছর বাড়ি নদীয়াপুর কলাছড়া, তার বাইকটি কলেজরোড থেকে চুরি হয়। তার বাইকের নম্বর টিআর ০৫ই৭৯৬৭।

কখনো বাড়ির ভেতর থেকে কখনো রাস্তা থেকে একের পর এক চুরির ঘটনা ঘটেই চলেছে। কিন্তু পুলিশ ঢাল তলোয়ার হীন নিধিরাম সরকারের ভূমিকা অবতীর্ণ হয়েছে। জানা গেছে চুরি হওয়ার পর চোর ধরার নামে সাধারণ মানুষ কে হেনস্থা করা শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ মহল। এতে পুলিশের উপর মানুষের কতটুকু আস্তা ঘুরে আসবে তার সময় বলে দেবে। চোরের বা চুরি-কাণ্ডের কোন হদিস নেই। সাধারন মানুষকে সন্দেহ্বাজন ভাবে ধরে হয়রানি করা হচ্ছে বলে সাধারণ মানুষের মধ্যে ধর্মনগর থানার বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top