News Flash

  • Home
  • দেশ
  • সন্দেশ খালির ঘটনায় এসএফআই-এর ডাকে পথ অবরোধ
Image

সন্দেশ খালির ঘটনায় এসএফআই-এর ডাকে পথ অবরোধ

উ ২৪পরগনা, ৩ মার্চ (হি.স): রবিবার সন্দেশখালীর ঘটনা প্রতিবাদে বারাসাতে বাম ছাত্র সংগঠন এসএফআই মিছিল করে। বারাসাত চাপাড়ালী মোড় থেকে মিছিল শুরু করে বারাসাত ডাকবাংলো মোড় হয়ে কলোনী মোড়ে এসে তারা পথ অবরোধ করে। এর আগে একাধিক বার যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সন্দেশ খালিতে ঢুকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।সেখানে অনেক অজানা সত্য উঠে এসেছে।মহিলা নিপীড়নের একাধিক কাহিনী উঠে এসেছে। গ্রামের মহিলাদের পাশে দাঁড়াতে ছুটে গিয়েছিলেন কেন্দ্রীয় নেত্রী বৃন্দ কারাত। কিন্তু পুলিশি বাধায় শেষ পর্যন্ত যেতে পারেননি। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কূশ পুতুল পুড়িয়ে ধিক্কার জানায় । রাস্তা অবরোধে যানজটের সৃষ্টি হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে পথচারীদের ধাক্কাধাক্কি করে এসএফআইয়ের কর্মী সমর্থকরা। বারাসাত থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয়। প্রায় ৪৫ মিনিট অবরোধ চলার পর অবরোধ প্রত্যাহার করে এসএফআই ।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top