News Flash

  • Home
  • খেলা
  • রঞ্জি : ১ম ইনিংসে লিড মধ্যপ্রদেশের ব্যাকফুটে থেকেও লড়ছে বিদর্ভ
Image

রঞ্জি : ১ম ইনিংসে লিড মধ্যপ্রদেশের ব্যাকফুটে থেকেও লড়ছে বিদর্ভ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ।। প্রথম ইনিংসে ৮২ রানে লিভ নিয়েছে মধ্যপ্রদেশ। ব্যাক ফুটে থেকে বিদর্ভ কতটুকু কাম-ব্যাক করতে পারে সেটাই এখন দেখার বিষয়। রঞ্জি ট্রফির প্রথম সেমিফাইনাল ম্যাচে বিদর্ভ ও মধ্যপ্রদেশ পরস্পরের বিরুদ্ধে খেলছে। নাগপুরের সিভিল লাইন্স-এ বিদর্ভ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে। লো স্কোরিং ম্যাচে প্রত্যাশিতভাবেই মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে লিভ নিয়েছে। শনিবার প্রথম দিনে বিদর্ভের ১৭০ রানের জবাবে মধ্যপ্রদেশ ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৭ রান সংগ্রহ করেছিল। আজ দ্বিতীয় দিনে মধ্যপ্রদেশ বাকি ৯ উইকেটে আরও ২০৫ রান যোগ করে ২৫২ তে ইনিংস শেষ করে। নাইট ওয়াচম্যান এর ভূমিকায় থাকা উইকেট রক্ষক হিমাংশ মন্ত্রী ব্যক্তিগত ২৬ রান হাতে নিয়ে খেলতে নেমে আজ ১০০ রান যোগ করে দুর্দান্ত পারফরম্যান্স করে। হিমাংশু ২৬৫ বল খেলে ১২টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১২৬ রান সংগ্রহ করে। বিদর্ভের উমেশ যাদব ও ঠাকুর তিনটি করে এবং ওয়াখারে দুটি উইকেট পেয়েছে। ৮২ রানে পিছিয়ে থেকে বিদর্ভ দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৪ ওভার খেলার সুযোগ পায় ইতোমধ্যে  এক উইকেট হারিয়ে ১৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। বিদর্ভ এই মুহূর্তে ৬৯ রানে পিছিয়ে রয়েছে। হাতে উইকেট নয়টি। আগামীকাল ম্যাচের তৃতীয় দিনে লড়াকু মেজাজে বিদর্ভ যথোপযুক্ত জবাব দিতে না পারলে মধ্যপ্রদেশের সামনেই ফাইনালিস্ট হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। উল্লেখ্য, শনিবার সকালে  ম্যাচ শুরুতে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে বিদর্ভ ৫৬.৪ ওভার খেলে ১৭০ রানেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়েছিল। দলের পক্ষে করুন নায়ারের ৬৩ রান এবং অথর্ব  টাইডের ৩৯ রান উল্লেখযোগ্য। মধ্যপ্রদেশের আবেশ খান ৪৯ রানে ৪টি উইকেট পেয়েছিল। কুলবন্ধ খেজরোলিয়া ও ভেঙ্কটেশ আইয়ার পেয়েছিল দুটি করে উইকেট।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top