News Flash

  • Home
  • দিনের খবর
  • দলের জন্য অনুদান চাইলেন নরেন্দ্র মোদী, চাওয়ার কারণ জানালেন প্রধানমন্ত্রী
Image

দলের জন্য অনুদান চাইলেন নরেন্দ্র মোদী, চাওয়ার কারণ জানালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ মার্চ (হি.স.): আসন্ন লোকসভা ভোটের আগে নিজ দল বিজেপির জন্য অনুদান চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তা-ই নয়, তিনি নিজে কত টাকা অনুদান দিয়েছেন সেটাও জানান প্রধানমন্ত্রী। সেই সঙ্গে এও বলেন কেন অনুদান চাইছেন তিনি। তাঁর দাবি, ‘বিকশিত ভারত’ গড়ে তোলার জন্য বিজেপি দলের উদ্যোগকে শক্তিশালী করতেই গোটা দেশের মানুষের এগিয়ে আসা উচিত।

রবিবার এক্স হ্যান্ডলে পোস্ট করে বিজেপিতে ‘অনুদান’ দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী মোদী। তিনি লেখেন, ‘‘বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আমাদের প্রচেষ্টাকে শক্তিশালী করতে বিজেপিতে আমার অবদান রাখতে পেরে আমি খুবই আনন্দিত।’’ এখানেই থেমে থাকেননি মোদী। এর পরই দেশবাসীর কাছে আর্জি জানান, যাতে সকলে ‘নমো’ অ্যাপের মাধ্যমে ‘দেশ গঠনের কাজে’ সাহায্য করেন। প্রধানমন্ত্রী এও জানান তিনি কত টাকা দিয়েছেন। বিজেপির হয়ে ২০০০ টাকা অনুদান দেন মোদী।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top