News Flash

  • Home
  • দেশ
  • বিজেপিকে সরিয়ে “আইএনডিআই” জোট সরকার গঠন করবে : রাহুল গান্ধী
Image

বিজেপিকে সরিয়ে “আইএনডিআই” জোট সরকার গঠন করবে : রাহুল গান্ধী

পাটনা, ৩ মার্চ (হি.স.) : বিজেপিকে সরিয়ে “আইএনডিআই” জোট সরকার গঠন করবে, রবিবার এই মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন পাটনার গান্ধী ময়দানে মহাজোটের জন বিশ্বাস সমাবেশে একথা বলেন রাহুল গান্ধী।

রবিবার রাহুল গান্ধী পাটনার গান্ধী ময়দানে মহাজোটের জন বিশ্বাস সমাবেশে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের ওপর তীব্র আক্রমণ করেন। তিনি দাবি করেছেন যে দেশ থেকে বিজেপিকে হাটিয়ে দিয়ে “আইএনডিআই” জোট সরকার গঠন করবে। তিনি আরও বলেন, যখনই দেশে পরিবর্তন হয়, ঝড় শুরু হয় সবই হয় এই বিহার থেকে এবং এখান থেকে ঝড় চলে যায় দেশের অন্যান্য রাজ্যে। বিহার দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু এবং পরিবর্তন শুধুমাত্র বিহার থেকেই শুরু হয়। দেশে আজ মতাদর্শের লড়াই চলছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন যে দেশের নাগরিকদের হৃদয়ে কোনও বিদ্বেষ নেই, তবে একে অপরের প্রতি ভালবাসা এবং শ্রদ্ধা রয়েছে। এই অবস্থায় এদেশে কেন বিদ্বেষ ছড়াচ্ছে তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যুব সম্প্রদায় ও কৃষকদের প্রতি অবিচার করা হচ্ছে, সামাজিক ও অর্থনৈতিক অবিচারও হচ্ছে। ভারতে চল্লিশ বছর ধরে বেকারত্বের হার সবচেয়ে বেশি। রাহুল গান্ধী জানান যে আগে দরিদ্ররা সরকারী ক্ষেত্রে অনেক সুযোগ-সুবিধা পেতেন। সরকারী চাকরিও দেওয়া হতো তাদের। যেমন তেজস্বী বিহারে করেছিলেন এবং আমাদের সরকার ছত্তিশগড়ে করেছিলেন কিন্তু কেন্দ্র এই সমস্ত পথ বন্ধ করে দিয়েছে।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top