News Flash

  • Home
  • খেলা
  • সি কে নাইডু ট্রফির সেমিফাইনালে বিশাল স্কোরের লক্ষ্যে এগিয়ে কর্ণাটক
Image

সি কে নাইডু ট্রফির সেমিফাইনালে বিশাল স্কোরের লক্ষ্যে এগিয়ে কর্ণাটক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ।। বড় স্কোরের লক্ষ্যে এগোচ্ছে কর্ণাটক। প্রতিপক্ষ বিদর্ভ। খেলা কর্নেল সি কে নাইডু ট্রফি তথা অনূর্ধ্ব ২৩ জাতীয় ক্রিকেটের সেমিফাইনাল পর্যায়ের ম্যাচ। নাগপুরের ভিসিএ কালাম্না স্টেডিয়ামে। কর্ণাটকের উদ্দেশ্য আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিনেও উইকেটে টিকে থেকে পাঁচ শতাধিক রান সংগ্রহ করার মধ্য দিয়ে বিদর্ভের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে। সরাসরি জয়ের পরিবর্তে ম্যাচ ড্র-তেও নিষ্পত্তি হলে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে কর্নাটকের টার্গেট ফাইনালিস্ট-এর ছাড়পত্র পাওয়া। সকালে ম্যাচ শুরুতে টস জিতে কর্ণাটক প্রথমে ব্যাটিং এর সুযোগ নিয়ে দিনভর খেলে ৯০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৬৮ রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে আনিস ১৪৩ রানে প্যাভিলিয়নের ফিরলেও অধিনায়ক স্মরণ ১৫১ রানে অপরাজিত থেকে দলকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে। আনিস ১৫২ বল খেলে ১৯ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৪৩ রানে আউট হয়। তবে স্মরণ ২১৭ বল খেলে ১৪ টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি মেরে ১৫১ রান সংগ্রহ উইকেটে রয়েছেন। বিদর্ভের বোলার হর্ষ দুবে দুটি উইকেট পেয়েছে। বলা বাহুল্য কর্নেল সি কে নাইডু ট্রফির অপর সেমিফাইনালে উত্তর প্রদেশ বনাম মুম্বাইয়ের ম্যাচটি কানপুরের গ্রীন পার্ক স্টেডিয়ামে বৃষ্টির জন্য প্রথম দিনের খেলা ভেস্তে গেছে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top