News Flash

  • Home
  • দেশ
  • শান্তিপুরে যাওয়ার পথে সুকান্তের গাড়ি দুর্ঘটনায়, আঘাত পেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি
Image

শান্তিপুরে যাওয়ার পথে সুকান্তের গাড়ি দুর্ঘটনায়, আঘাত পেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি

শান্তিপুর, ৩ মার্চ (হি.স.): শান্তিপুর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদারের কনভয়ের একটি গাড়ি। ঘটনায় মাথায় আঘাত লেগেছে তাঁর। সুকান্তের দেহরক্ষীরাও চোট পেয়েছেন। শান্তিপুরে যাওয়ার পথে ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটেছে। আইসি রানাঘাট জানিয়েছেন, ধুবুলিয়ায় বাবলা বাইপাসের কাছে হয়েছে এই ঘটনা।

রবিবার বিকেলে ধুবুলিয়ায় একটি ফুটবল টুর্নামেন্ট থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে সুকান্তের কনভয়। কনভয়ের সামনে ছিল একটি বাস। সেই বাসটিকে পাশ কাটিয়ে এগনোর চেষ্টা করছিল কনভয়ের গাড়ি। সেখানে সামনে ছিল পুলিশের একটি ব্যারিকেড। সেখানেই ধাক্কা খায় কনভয়ের সামনে থাকা গাড়িটি। তার পর তাতে ধাক্কা দেয় পিছনের গাড়ি। এ ভাবে পর পর কনভয়ের গাড়িগুলি সামনের গাড়িতে ধাক্কা দেয়। তাতে আহত হন সুকান্ত। তাঁর দেহরক্ষীদের চোট গুরুতর।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top