দুবাই, ৩ মার্চ (হি.স.) : ধরমশালা টেস্টের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আপডেটেড পয়েন্ট টেবলের শীর্ষ স্থানে উঠে পড়ল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। রবিবার ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া জেতার পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের শীর্ষে পৌঁছে গেল ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখন পর্যন্ত ৮টি টেস্ট খেলেছে ভারত। তাতে ভারত জিতেছে ৫টি ম্যাচ, হার ২টি ও ড্র ১টি। এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১১টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। এই মুহূর্তে ডব্লিউটিসি পয়েন্ট টেবলের শীর্ষে থাকা ভারতের পয়েন্ট ৬২। পয়েন্ট শতাংশ ৬৪.৫৮। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৩৬। এবং পয়েন্ট শতাংশ ৬০.০০। আর তিন নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৭৮। তাদের পয়েন্ট শতাংশ ৫৯.০৯। এখন ওডিআই এবং টি-২০র এক নম্বর টিম টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলেও তাঁরা শীর্ষে উঠে গেল।

ধরমশালা টেস্ট শুরুর আগে ভারতীয় টিমের জন্য বিরাট সুখবর
Tags:

















