News Flash

  • Home
  • দেশ
  • বেহাল রাস্তায় একাধিকবার ঘটেছে দুর্ঘটনা , হুস ফেরেনি প্রশাসনের
Image

বেহাল রাস্তায় একাধিকবার ঘটেছে দুর্ঘটনা , হুস ফেরেনি প্রশাসনের

উ ২৪পরগনা, ৩ মার্চ (হি.স): এক দশক ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বনগাঁ ব্লকের গোপালনগর এর শনেকপুর স্টেশন পাড়া থেকে পাল্লা যাওয়ার ৩ কিলোমিটার রাস্তা। গোপালনগর স্টেশন , চাঁদপাড়া, গাইঘাটা, পাল্লা যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা এটি। দৈনন্দিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে। রাস্তায় চলাচলের সময় অতীতে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। তবুও হুস ফেরেনি প্রশাসনের। একাধিকবার প্রশাসনের কাছে দরবার করেই সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বেহাল রাস্তা নিয়ে রীতিমত ক্ষোভ ফুঁসছে বাসিন্দারা।

স্থানীয়রা জানিয়েছেন, এক দশক ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। একাধিকবার প্রশাসনের কাছে দরবার করেই দুর্ভোগ কাটছে না গ্রামবাসীদের। বর্ষাকালে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হয় এলাকার মানুষের। বহুবার দুর্ঘটনা ও ঘটেছে রাস্তায় চলাচলের সময়। তবুও কোন হুস নেই প্রশাসনের।

স্থানীয় পঞ্চায়েতের উপ প্রধান তথা তৃণমূল নেতা দিব্যেন্দু বিশ্বাস বলেন, রাস্তা নিয়ে মানুষের সমস্যা হচ্ছে এটা সঠিক। ইতিমধ্যেই দুটি রাস্তার টেন্ডার হয়েছে এ রাস্তার কাজও নির্বাচনের আগে বা পরে শুরু হয়ে যাবে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top