কলকাতা, ৩ মার্চ (হি.স.): নিউটাউনে লরির ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহী ৩০ বছরের এক তরুণীর। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বিশ্ব বাংলা মোড়ে। মৃতার নাম সঞ্চিতা চক্রবর্তী। তিনি বেহালার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, বিয়ের অনুষ্ঠান থেকে বন্ধুর বাইকে করে বাড়ি ফিরছিলেন তরুণী। সে সময় পাথর বোঝাই ট্রাক সজোরে বাইকের পিছনে ধাক্কা মারে।
বাইক থেকে ছিটকে পড়ে যান তরুণী। তাঁর উপর দিয়েই চলে যায় ট্রাকের চাকা। ঘটনাস্থলেই তরুণীর মৃত্যু হয়। রাতেই ট্রাকের চালককে আটক করেছে নিউটাউন থানার পুলিশ।



















