News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই জেলায় মোট আট কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ান আসবে নির্বাচনে
Image

খোয়াই জেলায় মোট আট কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ান আসবে নির্বাচনে

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩ মার্চ:   সামনেই লোকসভা নির্বাচন। এককথায় দরজায় কড়া নাড়ছে লোকসভার আসন্ন নির্বাচন। প্রশাসনিক প্রস্তুতিও শুরু হয়ে গেছে।প্রস্তুত দেশের নির্বাচন কমিশনও। যার যার মতো করে প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলোও। খোয়াই জেলায়ও   প্রশাসনের সার্বিক প্রস্তুতি চলছে জোর কদমে।

ইতিমধ্যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদেরও জেলায় জেলায় আসা শুরু হয়ে গেছে।খোয়াই জেলায় মোট আট কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ান আসবে নির্বাচনে। ইতিমধ্যে তিন কোম্পানি জেলায় এসে পৌঁছেও গেছে বলে জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে।

শনিবার খোয়াইয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা শহরে ফ্ল্যাগ মার্চ করেছেন।উদ্দেশ্য হলো প্রাক নির্বাচনী পরিবেশ যাতে সুষ্ঠু ও সুন্দর থাকে।মানুষের মনে যাতে অহেতুক ভয়ভীতি সঞ্চারিত না হয়।সর্বস্তরের মানুষ যাতে নির্ভয়ে ভোটদান করেন।  

এদিন জেলা প্রশাসনের মূল প্রশাসনিক কেন্দ্র অফিসটিলা থেকে বের হয় এই ফ্ল্যাগ মার্চ।এতে সি আর পি এফ , বি এস এফ — র জওয়ানদের সাথে অংশ নেয় টি এস আর ও রাজ্য পুলিশের জওয়ানেরাও।ফ্ল্যাগ মার্চ খোয়াই শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।জেলা শাসক চান্দনী চন্দ্রন, পুলিশ সুপার রমেশ যাদব, দুই মহকুমার এস ডি এম , এস ডি পি ও — রা সহ বিভিন্ন স্তরের আধিকারিকেরা ফ্ল্যাগ মার্চে অংশ গ্রহণ করেন।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top