News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্যে মোদী হওয়া কাটতে না কাটতেই, কোমর বেঁধে আসরে তৃণমূল
Image

রাজ্যে মোদী হওয়া কাটতে না কাটতেই, কোমর বেঁধে আসরে তৃণমূল

কলকাতা, ২ মার্চ (হি.স.) : মোদীর ঝোড়ো ইনিংসের দাপটে রাজ্যে কোণঠাসা তৃণমূল। লোকসভা ভোটের আগেই দুদিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতি, সন্দেশখালি সহ একাধিক ইস্যুতে তৃণমূলকে নিশানা করেছেন। আর তারই পাল্টা এবার আসরে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস।

আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে আগামী ৩রা মার্চ রবিবার টালিগঞ্জ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও মাননীয় মন্ত্রী তথা টালিগঞ্জের বিধায়ক শ্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে ৯৭ওয়ার্ডের শান্তিনগর খেলার মাঠে (মধুবন সিনেমা হলের পাশে) সকাল ১১ টায় রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সম্মেলনে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি শ্রী সুব্রত বক্সী, মাননীয় মন্ত্রী-জনাব ফিরহাদ হাকিম, শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য্য, শ্রীমতী শশী পাঁজা, শ্রী স্নেহাশীষ চক্রবর্তী, শ্রী পার্থ ভৌমিক,শ্রী ইন্দ্রনীল সেন,শ্রী সুজিত বসু, মাননীয় সাংসদ শ্রীমতী মালা রায়, মাননীয় বিধায়ক শ্রী দেবাশীষ কুমার ও শ্রী দেবব্রত মজুমদার, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী সায়নী ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ ও টালিগঞ্জের পৌর প্রতিনিধিবৃন্দ। শনিবার এক বিবৃতিতে একথা জানায় সম্মেলন কমিটির আহ্বায়ক সোমনাথ পাল।

Releated Posts

৫০ বছরে অনেক কিছু বদলেছে, কিন্তু ভারত-সেশেলসের পারস্পরিক অঙ্গীকার বদলায়নি: সেশেলসের সংসদে প্রধানমন্ত্রী মোদী

ভিক্টোরিয়া, ২৮ জুন (আইএএনএস): কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে অনেক পরিবর্তন এলেও ভারত ও সেশেলসের পারস্পরিক অঙ্গীকার একটুও বদলায়নি…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’ সবসময় নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা জোগায়: বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ভূয়সী প্রশংসা করলেন বিজেপির সর্বভারতীয়…

ByByNews Desk Jun 28, 2026

বিক্রমশীলা সেতু পুনরুদ্ধারে বিহার সেতু নির্মাণ নিগমের আধিকারিকদের সংবর্ধনা দিল বিএআরও

গুয়াহাটি, ২৮ জুন (আইএএনএস): ভাগলপুর জেলার ক্ষতিগ্রস্ত বিক্রমশীলা সেতু পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বিহার রাজ্য পুল নির্মাণ নিগম…

ByByNews Desk Jun 28, 2026

শীঘ্রই কলকাতার ফুটপাত হকারমুক্ত হবে: রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ

কলকাতা, ২৮ জুন (আইএএনএস): খুব শীঘ্রই কলকাতার ফুটপাত ও পেভমেন্ট থেকে অবৈধ হকারদের সরিয়ে দেওয়া হবে বলে জানালেন…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top