News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিহারে শান্তি ও আইনশৃঙ্খলার সুশাসন, এটাই মোদীর গ্যারান্টি : প্রধানমন্ত্রী
Image

বিহারে শান্তি ও আইনশৃঙ্খলার সুশাসন, এটাই মোদীর গ্যারান্টি : প্রধানমন্ত্রী

ঔরঙ্গাবাদ, ২ মার্চ (হি.স.): বিহারের জনগণকে একাধিক প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, “বিহারের উন্নয়ন- এটাই মোদীর গ্যারান্টি। বিহারে শান্তি ও আইনশৃঙ্খলার সুশাসন- এটাই মোদীর গ্যারান্টি। বিহারে বোন ও মেয়েদের অধিকার- এটাই মোদীর গ্যারান্টি। তৃতীয় মেয়াদে, আমাদের সরকার এই গ্যারান্টিগুলি পূরণ করতে এবং একটি বিকশিত বিহার তৈরি করতে কাজ করবে। শনিবার বিহারের ঔরঙ্গাবাদ থেকে বিহারের জন্য ২১,৪০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী মোদী।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “মাত্র কয়েকদিন আগেই অযোধ্যায় রামলালার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। রামলালা অযোধ্যায় উপবিষ্ট, তাই মা সীতার ভূমিতে সবচেয়ে বেশি আনন্দ উদযাপন হবে এটাই তো স্বাভাবিক। আমি আপনাদের সঙ্গে সেই আনন্দ ভাগ করতে এসেছি।” প্রধানমন্ত্রী বলেছেন, “এনডিএ-র ক্ষমতা বৃদ্ধির পর বিহারে পরিবারতান্ত্রিক রাজনীতি শেষ হতে শুরু করেছে। পরিবারতান্ত্রিক রাজনীতির আরেকটি বিড়ম্বনা আছে। আমরা আমাদের পিতামাতার কাছ থেকে একটি পার্টি এবং একটি চেয়ার উত্তরাধিকার সূত্রে পেয়েছি, কিন্তু আমাদের পিতামাতার সরকারের কাজের কথা একবারও উল্লেখ করার সাহস আমাদের নেই। এই হলো পরিবারতান্ত্রিক দলগুলির অবস্থা।”

মোদী বলেছেন, “বিহারে যখন পুরোনো সময় ছিল, তখন রাজ্য অস্থিরতা, নিরাপত্তাহীনতা ও সন্ত্রাসের আগুনে নিক্ষিপ্ত ছিল। বিহারের যুবকদের রাজ্য ছেড়ে চলে যেতে হয়েছে। এখন সেই যুগ যখন আমরা তরুণদের দক্ষতা বিকাশ করছি। বিহারের হস্তশিল্পের প্রচারের জন্য, আমরা ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত একতা মলের ভিত্তি স্থাপন করেছি। এটাই নতুন বিহারের নতুন দিশা। এটাই বিহারের ইতিবাচক চিন্তা। এটি একটি গ্যারান্টি যে আমরা বিহারকে পুরনো যুগে ফিরে যেতে দেব না।”

Releated Posts

স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখিবন্ধন উদযাপন প্রধানমন্ত্রী মোদির, ‘হাই-ফাইভ’ ও হাসিতে মাতল ৭ লোক কল্যাণ মার্গ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): স্কুল পড়ুয়াদের সঙ্গে হাসি, শুভেচ্ছা এবং ‘হাই-ফাইভ’ বিনিময়ের মধ্য দিয়ে শুক্রবার রাখিবন্ধন উৎসব উদযাপন…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

‘ছড়ি মুবারক’ পৌঁছতেই সমাপ্ত অমরনাথ যাত্রা ২০২৬, চূড়ান্ত পুজো পবিত্র গুহায়

শ্রীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): পবিত্র ‘ছড়ি মুবারক’ বা ভগবান শিবের পবিত্র গদা শুক্রবার শ্রী অমরনাথজি গুহা মন্দিরে পৌঁছনোর…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

দুবাই হয়ে পাকিস্তানে পাঠানো হচ্ছিল ভারতীয় সিম, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে তথ্য সংগ্রহের অভিযোগ: দিল্লি পুলিশের জালে গুপ্তচরচক্র

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): ভারতীয় সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ এবং সংবেদনশীল তথ্য সংগ্রহের অভিযোগে পাকিস্তানভিত্তিক…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

২৫ দিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ অন্ধ্রের সাত মৎস্যজীবী

অমরাবতী, ২৮ আগস্ট (আইএএনএস): সমুদ্রে নিখোঁজ হওয়ার ২৫ দিন পর নিরাপদে বাড়ি ফিরলেন অন্ধ্রপ্রদেশের সাত মৎস্যজীবী। শুক্রবার আধিকারিকরা…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top