News Flash

  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশের রাজগড়ে যুবকের কাছ থেকে বাজেয়াপ্ত ১.২৫ লক্ষেরও বেশি মূল্যের গাঁজা
Image

মধ্যপ্রদেশের রাজগড়ে যুবকের কাছ থেকে বাজেয়াপ্ত ১.২৫ লক্ষেরও বেশি মূল্যের গাঁজা

রাজগড়, ১ মার্চ (হি.স. ) : মধ্যপ্রদেশের রাজগড় জেলায় এক যুবকের কাছ থেকে ১.২৫ লক্ষেরও বেশি মূল্যের গাঁজা উদ্ধার করা হয়েছে। রাজগড় জেলার পাচোর থানার দল হাইওয়েতে টোল ট্যাক্সের কাছে ঘেরাও করে এক যুবকের থেকে গাঁজা উদ্ধার করেছে। ধৃত যুবকের বয়স ৩৫, সে বারওয়ানি জেলার বাসিন্দা। তার কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার পুলিশ এনডিপিএস আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে উদনখেদি গ্রামের টোল ট্যাক্সের কাছে পুলিশ ঘেরাও করে। তারপর কিষাণ (৩৫) কে আটক করে তার থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করে। গাঁজার মূল্য প্রায় ১ লক্ষ ৩৫ হাজার টাকা। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ৮/২০ এনডিপিএস আইনে মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top