News Flash

  • Home
  • দেশ
  • শিলিগুড়িতে ব্রাউন সুগারসহ গ্রেফতার চার
Image

শিলিগুড়িতে ব্রাউন সুগারসহ গ্রেফতার চার

শিলিগুড়ি, ১ মার্চ (হি.স.) : স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও বাগডোগরা থানার পুলিশ চার মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার গভীর রাতে শিলিগুড়ির এশিয়ান হাইওয়ে থেকে চোরাকারবারিদের আটক করা হয়। ধৃত পাচারকারীদের নাম হল জহিরুদ্দিন, মহম্মদ মঞ্জুর, রাজেশ সিং এবং দীপেন সিং।

সূত্রের খবর, বিধাননগরের বাসিন্দা জহিরুদ্দিন এবং মহম্মদ মঞ্জুর আলম বৃহস্পতিবার গভীর রাতে চোপড়ার রাজেশ সিং এবং দীপেন সিংকে ১০০ গ্রাম ব্রাউন সুগার সরবরাহ করতে বাগডোগরা এশিয়ান হাইওয়েতে পৌঁছেছিলেন। এসওজি ও বাগডোগরা থানার পুলিশ এ বিষয়ে গোপন খবর পায়।

এরপর অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আসামিদের কাছ থেকে ১০০ গ্রাম ব্রাউন সুগারসহ একটি বাইক ও তিনটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা নিতে শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top