News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রাক্তন রাজ্যপাল আজিজ কুরেশি প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী যাদবের
Image

প্রাক্তন রাজ্যপাল আজিজ কুরেশি প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী যাদবের

ভোপাল, ১ মার্চ (হি.স. ) : প্রাক্তন রাজ্যপাল আজিজ কুরেশি প্রয়াত । তিনি উত্তর প্রদেশ সহ তিনটি রাজ্যের রাজ্যপাল এবং কংগ্রেসের সিনিয়র নেতা ছিলেন। শুক্রবার মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ওঁনার স্বাস্থ্যের অবনতি হলে ওঁনাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তিনি ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার সামাজিক মাধ্যমে এই তথ্যের কথা জানা গিয়েছে। ওঁনার মৃত্যুর খবরে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। কুরেশির মৃত্যুতে শুক্রবার শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব।

ওঁনার স্বাস্থ্য বেশ কিছুদিন ধরে ভাল ছিল না এবং তিনি ভোপালের একটি বেসরকারি হাসপাতালে সকাল ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৪১ সালের ২৪ এপ্রিল ভোপালে জন্মগ্রহণ করেন আজিজ কুরেশি। তিনি ছিলেন মধ্যপ্রদেশ কংগ্রেস নির্বাচন কমিটির সেক্রেটারি, ভারতীয় যুব কংগ্রেসের একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং ১৯৭৩ সালে তিনি মধ্যপ্রদেশ সরকারের বিভিন্ন বিভাগে মন্ত্রী ছিলেন।

Releated Posts

ভোটগণনায় কেন্দ্রীয় কর্মী মোতায়েন সংক্রান্ত ইসির সার্কুলারে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত তৃণমূলের

কলকাতা, ২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভোটগণনার সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মী মোতায়েন সংক্রান্ত নির্বাচন কমিশনের সার্কুলার নিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk May 2, 2026

ইডির তলবে আবার সুজিত বসু, পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় নয়া ডাকা

কলকাতা, ২ মে (আইএএনএস): পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব করা হল রাজ্যের দমকলমন্ত্রী ও বিধাননগরের তৃণমূল প্রার্থী…

ByByNews Desk May 2, 2026

ভোটের ফলের আগে শেষ মন্ত্রিসভা বৈঠক, ভালপাড়াই দুর্ঘটনার ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা মঞ্জুর

তিরুবনন্তপুরম, ২ মে (আইএএনএস): কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন শনিবার তাঁর দ্বিতীয় মেয়াদের শেষ মন্ত্রিসভা বৈঠক করেন। মাত্র ১০…

ByByNews Desk May 2, 2026

বার্গি ক্রুজ দুর্ঘটনা: প্রতিকূল আবহাওয়াতেও তল্লাশি জারি, দুই মৃতদেহ তামিলনাড়ু পাঠানোর প্রস্তুতি

জবলপুর, ২ মে (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুর জেলার বার্গি বাঁধ-এ ক্রুজ বোট দুর্ঘটনার পর নিখোঁজ চার জনের খোঁজে তল্লাশি…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top