News Flash

  • Home
  • প্রধান খবর
  • লোকসভা নির্বাচনকে ঘিরে বিজেপির তৎপরতা, প্রার্থী তালিকা নিয়ে গভীর রাত অবধি চলল বৈঠক
Image

লোকসভা নির্বাচনকে ঘিরে বিজেপির তৎপরতা, প্রার্থী তালিকা নিয়ে গভীর রাত অবধি চলল বৈঠক

নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.): লোকসভা নির্বাচনের প্রস্তুতি অনেক আগেই শুরু করে দিয়েছে বিজেপি, তৎপরতাও তুঙ্গে। এবার প্রথম প্রার্থী তালিকা নিয়ে চলল দীর্ঘ বৈঠক। লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা চূড়ান্ত করা নিয়ে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত আলোচনা চলল বিজেপির সদর দফতরে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ।

সূত্রের মতে, আগামী ১০ মার্চের মধ্যে প্রায় সাড়ে তিনশো আসনে প্রার্থী ঘোষণার কাজ সেরে ফেলতে চান বিজেপি নেতৃত্ব। রাত ১১টা নাগাদ বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে সন্ধ্যার পর থেকেই নির্বাচন কমিটির বৈঠকে যোগ দিতে দলীয় নেতারা এসে পৌঁছতে থাকেন। উত্তরপ্রদেশ ছাড়াও গোয়া, রাজস্থান, উত্তরাখণ্ডের বিজেপি মুখ্যমন্ত্রীরা ওই বৈঠকে যোগ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। গভীর রাতে ওই বৈঠকে যোগ দেন অমিত শাহ ও দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top