News Flash

  • Home
  • প্রধান খবর
  • একবিংশ শতাব্দীর ভারত দারুণ গতিতে এগিয়ে চলেছে : প্রধানমন্ত্রী
Image

একবিংশ শতাব্দীর ভারত দারুণ গতিতে এগিয়ে চলেছে : প্রধানমন্ত্রী

আরামবাগ, ১ মার্চ (হি.স.): একবিংশ শতাব্দীর ভারত দারুণ গতিতে এগিয়ে চলেছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “আমরা সবাই মিলে ২০৪৭ সালের মধ্যে একটি বিকশিত ভারত গড়ার লক্ষ্য নির্ধারণ করেছি। দেশের দরিদ্র, কৃষক, মহিলা এবং যুবকরা আমাদের অগ্রাধিকার। আমরা দরিদ্রদের উন্নয়নে পদক্ষেপ নিয়েছি এবং বিশ্ব সেই পরিনাম দেখতে পাচ্ছে।” শুক্রবার হুগলির আরামবাগের জনসভা থেকে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “গত ১০ বছরে দেশের প্রায় ২৫ কোটি মানুষ দারিদ্র্যতা থেকে বেরিয়ে এসেছেন। এতে বোঝা যাচ্ছে, আমাদের সরকারের নির্দেশনা সঠিক, নীতি সঠিক, সিদ্ধান্ত সঠিক, এর মূল কারণ হল উদ্দেশ্যগুলি সঠিক।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “দেশের অন্যান্য অঞ্চলে যে গতিতে রেলের আধুনিকীকরণ হচ্ছে, আমাদের প্রচেষ্টা হল পশ্চিমবঙ্গেও সেই গতিতে রেলের আধুনিকীকরণ ঘটানো।” প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, “পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে উন্নয়ন করা যায় তা ভারত বিশ্বকে দেখিয়েছে।” তিনি বলেছেন, “আজ এখানে ৭ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে রেল, বন্দর, পেট্রোল ও জলশক্তি। আমরা পশ্চিমবঙ্গের রেলওয়ের পরিকাঠামোকে একই গতিতে আধুনিকীকরণ করার জন্য মুখিয়ে আছি, যেভাবে দেশের অন্যান্য অংশে বিদ্যমান।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “পশ্চিমবঙ্গ ভারতের স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণার ভূমি। দাসত্বের বিরুদ্ধে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়া প্রত্যেক মহান ব্যক্তির স্বপ্ন ছিল ভারত উন্নয়নের নতুন উচ্চতা অর্জন করুক এবং আমি বলতে পারি যে বর্তমান ভারত তাঁদের সেই স্বপ্নই পূরণ করছে!”

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top