News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২০১৮ সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর এখনো পর্যন্ত রাজ্যে কোনও সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি: বিল্লাল মিয়া 
Image

২০১৮ সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর এখনো পর্যন্ত রাজ্যে কোনও সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি: বিল্লাল মিয়া 

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ ফেব্রুয়ারি:  ২০১৮ সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর এখনো পর্যন্ত রাজ্যে কোনও সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি এবং আগামী দিনেও হবেনা। 

রাজ্যের সংখ্যালঘু অংশের জনগনের উন্নতি একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বেই সম্ভব। তাই রাজ্যের অন্যদলের সংখ্যালঘু নেতাদের বিজেপিতে সামিল হতে আহ্বান জানান, বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া। 

বৃহস্পতিবার বিশালগড়ে  বিজেপি জেলা কার্যালয়ে সংখ্যালঘু মোর্চার এক সাংগঠনিক বৈঠকে। এই বৈঠকে বিজেপির সংখালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সিপাহীজলা উত্তর সাংগঠনিক জেলার সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি স্বপন মিয়া, বিশালগড় মন্ডলের ভারপ্রাপ্ত সভাপতি তপন দাস, সংখ্যালঘু মোর্চার সভাপতি ফেরদৌস মিয়া সহ অন্যান্যরা।

 উক্ত সাংগঠনিক বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচন সহ দলকে শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা হয়।

Releated Posts

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়

আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top