News Flash

Image

দুই পাচারকারী সহ আটক মহিষ বোঝাই গাড়ি

ধর্মনগর, ২৯ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার ভোর রাতে ধর্মনগর থানার পুলিশ এর হাতে আটক হয়েছে মহিষ বোঝাই গাড়ি। আটক করা হয়েছে দুই পাচারকারী। জানা গেছে পাচারকালে তাদেরকে আনন্দবাজার নাকা থেকে পুলিশ আটক করে। ধৃতদের বাড়ি উদয়পুরে।

 পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালাতেই উঠে এসেছে পানিসাগর থানার রামনগর এলাকার লিটন দাস ওরফে নান্টু এর নাম। কুখ্যাত এই গো মাফিয়া বিগত বেশ কিছু দিন ধরে পলাতক ছিল। 

মিজোরাম হয়ে বিদেশি গরু মহিষ রাজ্যে নিয়ে আসা হয় দামছড়া হয়ে অবৈধভাবে পরবর্তীতে সেগুলি পানিসাগরের রামনগরে রেখে পাচার করা হয় সোমামুড়া বক্সনগর বিশালগড়, উদয়পুর ইত্যাদি জায়গায় বাংলাদেশে পাচারের লক্ষ্যে। গরু পাচারের বানিজ্যে জড়িয়ে অনেকেই কামিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। কিন্তু আজ ভোড় রাতে পুলিশের তৎপরতায় ধরা পরে যায় মহিষ বোঝাই বলেরো গাড়িটি।

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top