News Flash

Image

ফের রেলে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির

আগরতলা, ২৯ ফেব্রুয়ারি : ফের রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনায় বিশালগড় চাম্পামুড়া রেল ব্রিজ এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এদিকে ওই ঘটনার ফলে দীর্ঘ সময় পর্যন্ত সাব্রুম থেকে আগরতলাগামী ডেমো ট্রেন বিশালগড় স্টেশনে দাঁড়িয়ে থাকে।

মৃতের পুত্র জানিয়েছেন, আজ সকালে প্রাত:ভ্রমণে বেরিয়ে ছিলেন তাঁর বাবা অসিত চক্রবর্তী(৫৫)। ওই সময় রেলে কাটা পরে মৃত্যু হয়েছে তাঁর। স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে সাথে সাথে পরিবারের সদ্যসদের খবর পাঠিয়েছেন।এদিকে খবর পেয়ে ছুটে গিয়েছে পুলিশ।

এদিকে মৃতদেহ উদ্ধারে দেরি হওয়ায় সাব্রুম থেকে আগরতলাগামী ডেমো ট্রেন দীর্ঘ সময় পর্যন্ত বিশালগড় স্টেশনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়।

Releated Posts

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026

একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, বিক্ষোভে এবিভিপি

কৈলাসহর, ১১ আগস্ট: পানীয় জল থেকে শুরু করে নিরাপত্তা, একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে কলেজের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

চার মাস ধরে জলে ডুবে একমাত্র যাতায়াতের রাস্তা, দুর্ভোগে দুরাই শিববাড়ির ছয় পরিবার

আগরতলা, ১১ আগস্ট: বাড়িঘরে যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে জলের নিচে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দুরাই শিববাড়ি পঞ্চায়েত…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস : সুশান্ত চৌধুরী

আগরতলা, ১১ আগস্ট: রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস। কারণ, দিল্লিতে ছাত্র আন্দোলনকে একভাবে দেখা হলেও ঝাড়খণ্ডে একই…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top