News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জীববিদ্যার উপর প্লাস্টার অফ প্যারিস দিয়ে মিউজিয়াম তৈরি করলেন এক শিক্ষক
Image

জীববিদ্যার উপর প্লাস্টার অফ প্যারিস দিয়ে মিউজিয়াম তৈরি করলেন এক শিক্ষক

উদয়পুর, ২৯ ফেব্রুয়ারি: জীববিদ্যার উপর প্লাস্টার অফ প্যারিস এর মাধ্যমে বিভিন্ন কাজ করে মিউজিয়াম তৈরি করেছেন বিজ্ঞান শিক্ষক পার্থ সারথি দাস । চিত্র শিল্পী নয়, পেশায় তিনি একজন বিশিষ্ট বিজ্ঞান শিক্ষক। যার কাছে পড়াশোনা করে আজ বহু ছাত্র-ছাত্রী নিজেকে প্রতিষ্ঠিত করেছে সমাজের বহু অংশে। নাম পার্থ সারথী দাস। বাড়ি উত্তর-পূর্বাঞ্চল ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর মহকুমার ব্রহ্মাবারি বিএসএনএল টাওয়ার সংলগ্ন এলাকায়। 

সেই সঙ্গে তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও ব্যস্ত থাকেন প্রায়শই। জীববিদ্যার বিভিন্ন বিষয় নিয়ে প্লাস্টার অফ প্যারিস এর মাধ্যমে নিজ হাতেই বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজ করেছেন তিনি। এই নিয়েই বর্তমানে বাড়িতে সুসজ্জিত এক মিউজিয়াম অর্থাৎ সংগ্রহশালা তৈরি করেছেন।

 বলতে গেলে সমাজের এমন কিছুর মানুষ রয়েছেন যারা চিত্র শিল্পের সাথে কখনো যুক্ত নয়, কিন্তু  নিজের কলাকৌশলের মাধ্যমে কিছু ক্রিয়েটিভ কাজ করে নতুনত্বের মাধ্যমে স্থান পেয়েছে। 

সে রকমভাবে বলতে গেলে, জীব বিদ্যার উপর বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে প্লাস্টার অফ প্যারিস এর আঁকা ছবিগুলিও ব্যাপকভাবে ফুটে উঠতে দেখা যায় তারই চেষ্টায় গড়ে ওঠা নিজ গৃহের সংগ্রহ শালায়। আজ ২৮ ফেব্রুয়ারি, জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে পার্থ বাবুর চেষ্টায় তৈরি এই ধরনের কাজগুলি দেখতে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top