News Flash

Image

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ২৩টি দোকান

আগরতলা, ২৯ ফেব্রুয়ারি : বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ২৩টি দোকান।ধারনা করা হচ্ছে,বিদ্যুতের শর্ট সার্কিট থেকে পুড়ে ছাই দোকানগুলো। আজ ভোরে লংতরাই ভ‍্যালি মহকুমার ধূমাছড়া বাজারের ২৩টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওই ঘটনায় গোটা বাজারের ব্যবসায়ীদের মনে আতঙ্ক দেখা দিয়েছে।

জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন,আজ ভোরে বাজারের একটি দোকানে আগুন লাগার দৃশ্য লক্ষ্য করেন তিনি।সাথে সাথে দোকানের মালিকদের খবর দেওয়া হয়েছিল। খবর পেয়ে ছুটে গিয়েছিল মনু থেকে আগত দমকলের একটি ইঞ্জিন। কিন্তু আগুন এতটাই ছড়িয়ে পড়েছিল তাতে একটি ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে ছৈলেংটা থেকে ও দমকলের আরেকটি ইঞ্জিন ছুটে গিয়েছে ঘটনাস্থলে। দমকলকর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়ছে বলে জানিয়েছেন তিনি।
দমকলের দুইটি ইঞ্জিন সহ উপস্থিত জনতার সহায়তায় প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে বাজারের একাংশ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top