News Flash

  • Home
  • খেলা
  • টি-২০ : স্পোর্টস ক্লাবকে হারিয়ে জয়ে ফিরলো সাউথ বিলোনিয়া
Image

টি-২০ : স্পোর্টস ক্লাবকে হারিয়ে জয়ে ফিরলো সাউথ বিলোনিয়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি।। বিলোনিয়ায় ক্রিকেট টুর্নামেন্ট জমজমাট পর্যায়ে। জয়ে ফিরলো সাউথ বিলোনিয়া। ৬ উইকেটে পরাজিত করলো জয়পুরের স্বামী বিবেকানন্দ স্পোর্টস ক্লাব। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র টি-‌২০ ক্রিকেটে। বিদ্যাপীঠ মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুভঙ্কর দাস এবং শুভ্রনীল চক্রবর্তীর দুরন্ত ব্যাটিং জয় সহজ করে দেয় সাউথ বিলোনিয়ার। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে জয়পুরের স্বামী বিবেকানন্দ স্পোর্টস ক্লাবসাউথ বিলোনিয়া দল নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান করে। দলের পক্ষে রাজ মজুমদার ৪৯ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৩, বিশ্বজিৎ মিত্র ১৩ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮, সাগর ভৌমিক ১৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০, অভিজিৎ রায় ৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ (‌অপ:‌), পাপাই ভৌমিক ১৬ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ১৬ এবং কপিল দে ১৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। সাউথ বিলোনিয়ার পক্ষে সাগর দত্ত ২৫ রানে ৩ টি এবং সৌরভ গুহ ৩৫ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে সাউথ বিলোনিয়া  ১৮.‌৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে শুভঙ্কর দাস ৪১ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩ (‌অপ:‌), শুভ্রনীল চক্রবর্তী ৩৬ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ৫১ এবং সৌরভ গুহ  ১৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান। জয়পুরের স্বামী বিবেকানন্দ স্পোর্টস ক্লাবের পক্ষে শুভ বনিক ৩৪ রানে ২টি উইকেট দখল করেন।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top