নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৮ ফেব্রুয়ারি:
গোপন খবরের ভিত্তিতে পুলিশ এবং বিএসএফ যৌথ অভিযানে নেমে দেড় কোটি টাকার শুকনো গাঁজা উদ্ধার করার পাশাপাশি একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে যাত্রাপুর থানাধীন বাঁশপুকুর পঞ্চায়েত এলাকার অভিজিৎ পালের বাড়িতে হানা দেয় পুলিশ। এই অভিযানে নেতৃত্ব দেন যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ।
তিনি জানান, মঙ্গলবার এই বাড়ির বসত ঘরে কয়েক ড্রাম ভর্তি শুকনো গাজা, ঘরের পেছনে কয়েক বস্তা এবং বাড়ির পাশে পরিতক্ত জায়গায়ও কয়েকটি বস্তা এবং কয়েকটি ড্রামে ভর্তি করে গাঁজা উদ্ধার হয়েছে। সর্বমোট ৩৫৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে এদিন। ঘটনায় অভিজিৎ পালের বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

দেড় কোটি টাকার গাঁজা সহ আটক এক
Releated Posts
আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা
আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…
দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস
নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…
চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন : উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…
বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব
আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…

















