News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুমারঘাট মহকুমা শাসককে বিদায় সংবর্ধনা জানালো কুমারঘাট প্রেস ক্লাব
Image

কুমারঘাট মহকুমা শাসককে বিদায় সংবর্ধনা জানালো কুমারঘাট প্রেস ক্লাব

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ২৮ ফেব্রুয়ারি:  কুমারঘাট মহকুমা শাসককে বিদায় সংবর্ধনা জানালো কুমারঘাট প্রেস ক্লাব। উল্লেখ্য কুমারঘাট মহকুমায় মহকুমা শাসকের দায়িত্ব সামলে ছিলেন সুব্রত কুমার দাশ। 

তার সময়কালে মহকুমার উন্নয়নকল্পে উনার নানান কাজকর্ম নজির সৃষ্টি করেছে মহকুমাবাসীর কাছে। পাশাপাশি মহকুমার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথেও মাত্রকদিনেই নিবিড় সম্পর্ক গড়ে উঠে বিদায়ী এই মহকুমা শাসকের। মহকুমা এলাকায় উন্নয়নমূলক বিভিন্ন খবরের স্বার্থে তার সাথে যোগাযোগ করা হলে তথ্যদিয়ে বিভিন্ন সময় সংবাদ প্রতিনিধিদের সাহায্য করতেন সুব্রত কুমার দাস।

 শুধু তাইনয় অফিস কর্মী থেকে এলাকার সাধারন নাগরিক সবার সাথেই সুসম্পর্ক ছিলো উনার। সম্প্রতি ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক হিসেবে পদন্নোতি পান সুব্রত কুমার দাশ। কুমারঘাট মহকুমা শাসকের দায়িত্ব ছাড়ার আগে মঙ্গলবার মহকুমা শাসকের সাথে মিলিত হন কুমারঘাট প্রেস ক্লাবের সম্পাদক আশুতোষ পালের নেতৃত্বে সাংবাদিকদের এক প্রতিনিধি দল। 

বিদায়ী মহকুমা শাসকের হাতে প্রেস ক্লাবের তরফে সংবর্ধনা স্মারক এবং পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে বিদায় সংবর্ধনা জানান সাংবাদিকরা। একজন মহকুমা শাসক হিসেবে উনার কাজে বিভিন্ন সময় মহকুমাবাসীর সহযোগীতা পেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সুব্রত কুমার দাস।

Releated Posts

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়

আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top