News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আইআইটি জেইই মেইন সেশন ১-এ ৯৯.৮২ শতাংশ স্কোর করেছে ত্রিপুরার আনঅ্যাকাডেমির শিক্ষার্থী অন্তরীপ রায়
Image

আইআইটি জেইই মেইন সেশন ১-এ ৯৯.৮২ শতাংশ স্কোর করেছে ত্রিপুরার আনঅ্যাকাডেমির শিক্ষার্থী অন্তরীপ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি: আইআইটি জেইই মেইন সেশন ১-এ ৯৯.৮২ শতাংশ স্কোর করেছে ত্রিপুরার আনঅ্যাকাডেমির শিক্ষার্থী অন্তরীপ রায়। ৭০২ আনঅ্যাকাডেমি লার্নার্স ৯৯ শতাংশের বেশি স্কোর করেছে। ৬০ জন আনঅ্যাকাডেমি শিক্ষার্থী পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিতে ১০০ শতাংশ স্কোর করেছে।  

ত্রিপুরার আনঅ্যাকাডেমি শিক্ষার্থী অন্তরীপ রায়, আইআইটি জেইই মেইন সেশন ১-এ ৯৯.৮২ শতাংশ স্কোর করে রাজ্যকে গর্বিত করেছে। ত্রিপুরা রাজ্যের টপার অন্তরীপ রায়ের পাশাপাশি দিল্লির (১০০ শতাংশ), এবং ওডিশার (৯৯.৯৮ শতাংশ) টপারও আনঅ্যাকাডেমি-এরই শিক্ষার্থী। ৭০২ জনেরও বেশি আনঅ্যাকাডেমি শিক্ষার্থীরা এই পরীক্ষায় ৯৯ শতাংশের বেশি স্কোর করেছে।সাফল্যের বিষয়ে অন্তরীপ, আনঅ্যাকাডেমি লার্নার, জানিয়েছে, “আমার প্রস্তুতি যাত্রার সময় আমি আনঅ্যাকাডেমি থেকে যে অমূল্য সমর্থন পেয়েছি তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। 

উচ্চ-মানের বিষয়বস্তু, মক টেস্ট, কুইজ এবং ইন্টারেক্টিভ সেশনগুলি আমার দক্ষতাকে উন্নত করতে এবং আমার আত্মবিশ্বাস বাড়াতে বিশেষ ভুমিকা পালন করেছে। অভিজ্ঞ শিক্ষকদের নেতৃত্বে আনঅ্যাকাডেমির ক্লাসগুলি শুধুমাত্র আমার বোঝাপড়াকে সমৃদ্ধ করেনি বরং আইআইটি জেইই মেইন সেশন ১-এ আমার এই স্কোর অর্জনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”       

এই কৃতিত্বগুলি আনঅ্যাকাডেমি শিক্ষার্থীদের নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং অ্যাকাডেমিক শ্রেষ্ঠত্বকে তুলে ধরে এবং আনঅ্যাকাডেমি গর্বিত যে তারা আইআইটি জেইই মেইন সেশন ১-এ তাদের অ্যাকাডেমিক সাফল্যের যাত্রায় বিশেষ ভূমিকা পালন করেছে।      আনঅ্যাকাডেমি প্রতিযোগিতামূলক পরীক্ষায় তৈরি হতে এবং তাদের অ্যাকাডেমিক লক্ষ্যগুলি অনুসরণ করার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতার সাথে শিক্ষার্থীদের ক্ষমতায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Releated Posts

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top