News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চোরের যন্ত্রনায় অতিষ্ট হয়ে থানার দ্বারস্থ পুলিশ
Image

চোরের যন্ত্রনায় অতিষ্ট হয়ে থানার দ্বারস্থ পুলিশ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৭ ফেব্রুয়ারি: ঊনকোটি জেলার কৈলাসহরের বিভিন্ন এলাকায় চোরের দৌরাত্ম মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে চলেছে।  চোরের যন্ত্রনায় অতিষ্ট এলাকাবাসী।

এ বিষয় নিয়ে মঙ্গলবার দুপুরবেলা কৈলাসহর থানায় ওই চোরের বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেছে এলাকাবাসী। জানা যায় যে ওই এলাকার বাসিন্দা মাধব দে নামে এক যুবক গতকাল রাত্রিবেলা ওই একই এলাকার বাসিন্দা, আশুতোষ দেরগোয়ালঘরেভেতরে প্রবেশ করে একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তী সময় আশুতোষ দের পরিবারের লোকেরা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায়। মাধব দে সেই গরুটি চুরি করে নিয়ে যেতে পারেনি।

পরবর্তীকালে এলাকাবাসীরা খবর পাঠায় কৈলাসহর থানায় ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মাধব দেকে গ্রেফতার করে। কৈলাশহর থানায় নিয়ে আসে। বর্তমানে সে কৈলাশহর থানার হেফাজতে রয়েছে।

এ বিষয় নিয়ে এলাকাবাসীরা একত্রিত হয়ে মাধব দের বিরুদ্ধে মঙ্গলবার দুপুর বেলা কৈলাসহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে। এলাকাবাসীদের অভিযোগ মাধব দের যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী।

সে আগেও বিভিন্ন চুরি কান্ড সংগঠিত করেছে। ওই এলাকায় পাশাপাশি বিগত কয়েকদিন পূর্বে ওই এলাকার একটি ওয়াটার পাম্প মেশিনে সে আগুন ধরিয়ে দেয়। তাই তার উপযুক্ত শাস্তি হওয়ার জন্যই আজ এলাকাবাসীরা তার বিরুদ্ধে কৈলাশহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top