News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরপ্রদেশের বালিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত ৬, আহত ১০ জন
Image

উত্তরপ্রদেশের বালিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত ৬, আহত ১০ জন

বালিয়া, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের বালিয়া জেলায় একটি সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে যে, সোমবার রাতে ২টি কমান্ডার জিপ এবং ১টি টমেটো বোঝাই গাড়ির মধ্যে সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে। উত্তরপ্রদেশের বালিয়া জেলার বাইরিয়া থানার অন্তর্গত সুঘর ছাপড়ার কাছে সোমবার রাত আড়াইটার দিকে জিপ এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৬জনের মৃত্যু হয়, ১০জন আহত জন।

এসপি দেব রঞ্জন ভার্মা জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি জেলাশাসক রবীন্দ্র কুমারের সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তারপর আহতদের চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত ৪ জনকে চিকিৎসার জন্য বিএইচইউ বারাণসীতে রেফার করা হয়েছে। মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতরা হলেন, অমিত কুমার গুপ্ত (৪৬), রঞ্জিত শর্মা (৩২), যশ গুপ্ত (০৯), রাজ গুপ্ত (১১), রাজেন্দ্র গুপ্ত (৫০), এবং এক অজ্ঞাত ব্যক্তি, যার বয়স প্রায় ৪৫ বছর। তাঁর নাম জানা যায়নি।

Releated Posts

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top