News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাড়খণ্ডে ধাক্কা খেল কংগ্রেস, বিজেপিতে যোগ দিলেন মধু কোড়ার স্ত্রী গীতা
Image

ঝাড়খণ্ডে ধাক্কা খেল কংগ্রেস, বিজেপিতে যোগ দিলেন মধু কোড়ার স্ত্রী গীতা

রাঁচি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনের আগে ঝাড়খণ্ডে বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। সোমবার কংগ্রেসের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিয়েছেন সিংভূম লোকসভা কেন্দ্রের সাংসদ গীতা কোডা। সোমবারই কংগ্রেস থেকে ইস্তফা দেন তিনি, আর এদিনই বিজেপিতে যোগ দেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোডার স্ত্রী গীতা।

ঝাড়খণ্ড বিজেপির সভাপতি বাবুলাল মারান্ডি এদিন রাঁচিতে রাজ্য দলীয় সদর দফতরে গীতাকে বিজেপিতে অন্তর্ভুক্ত করেন। বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল, কংগ্রেসের থেকে দূরত্ব বাড়াচ্ছেন গীতা, আর সেই জল্পনাই সোমবার সত্যি হল। হাত ছেড়ে নিজ হাতে পদ্ম তুলে নিলেন গীতা কোড়া।

বিজেপিতে যোগ দেওয়ার পর এদিন গীতা বলেছেন, “এখন কংগ্রেসের নীতি দেশের স্বার্থে নয়। কংগ্রেস যেভাবে তোষণের রাজনীতি করছে, মানুষকে বিভক্ত করছে, তাতে মানুষের ক্ষতি হয়েছে। দলীয় নেতৃত্ব সব সময় নীরব থেকেছে এবং আমাদের কোনও জবাব দেয়নি। মোদীজি যেভাবে প্রতিটি ক্ষেত্রের জন্য কাজ করছেন, শুধুমাত্র তাঁর নেতৃত্বেই ঝাড়খণ্ডে উন্নয়ন হবে। আমরা রাজ্যে বিদ্যমান সমস্যাগুলি সম্পর্কে তাদের সচেতন করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু তারা আমাদের কথা শুনতেও প্রস্তুত নয়। এই অবস্থায় আমাদের আর কোনও উপায় ছিল না। আগামী সময়ে বিজেপি রাজ্যের ১৪টি আসনের (লোকসভা) সবকটিতে জিতবে।”

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top